সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

কাবা শরিফ ও নববীতে বিয়ের অনুমতি

আন্তর্জাতিক ডেস্ক : পবিত্র কাবা শরিফ ও মসজিদে নববীতে বিয়ে পড়ানোর অনুমতি দিয়েছে সৌদি সরকার।

আরও পড়ুন : গাজায় ইসরায়েলি হামলা, নিহত ১৭৪

শনিবার (২৭ জানুয়ারি) সৌদির দৈনিক আল ওয়াতানের বরাতে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, পবিত্র মক্কা ও মদিনায় স্বস্তিতে যেন বিয়ে পড়ানো যায়, সেজন্য সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয় এই উদ্যোগ নিয়েছে। মক্কা-মদিনায় আসা হজ ও ওমরাহ যাত্রীদের অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করার অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন : ভূমিকম্পে কাঁপল গুয়াতেমালা

মাসুদ আল জাবরি নামের সৌদির এক বিবাহ কর্মকর্তা বলেছেন, মসজিদে বিয়ে পড়ানোর ক্ষেত্রে ধর্মীয় সম্মতি আছে। মহানবী হজরত মোহাম্মদ (সা.) একবার এক সাহাবীর বিয়ে মসজিদে পড়িয়েছিলেন।

তিনি জানান, মদিনার অনেক মানুষ ঐতিহ্যগতভাবে বিয়েতে তাদের সব আত্মীয়-স্বজনকে দাওয়াত দেন। বেশিরভাগ সময়ই কনের পরিবার সবার জন্য ঘরে জায়গা করতে পারে না। ফলে মসজিদে নববী বা কাবায় এসে বিয়ে পড়ানো হয়।

আরও পড়ুন : নাইট্রোজেন প্রয়োগে বিশ্বে প্রথম মৃত্যুদণ্ড

মাসুদ আল জাবরি বলেন, অনেকের বিশ্বাস মসজিদের বিয়ে পড়ানো হলে সেটি মঙ্গলজনক হয়।

সৌদি সরকারের এ বিবাহ কর্মকর্তা বলেন, মসজিদে নববী অথবা কাবা শরিফে যারা বিয়ে পড়াতে আসবেন তাদের কিছু নিয়ম-কানুন মানতে হবে। যেমন: জোরে শব্দ করে মুসল্লিদের মনযোগ নষ্ট করা যাবে না। মসজিদগুলোর পবিত্রতা রক্ষা করতে হবে এবং কফি, মিস্টিসহ অন্যান্য খাবার বেশি পরিমাণে আনা যাবে না।

বিশেষজ্ঞরা বলছেন, এই দুই মসজিদের পবিত্রতা রক্ষা করে— সেখানে বিয়ে আয়োজনের ক্ষেত্রে বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য ‘ব্যতিক্রম আইডিয়া’ নিয়ে আসার এটি একটি বড় সুযোগ।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা