সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

ইরানে ৯ পাকিস্তানিকে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের সিস্তান-বেলুচিস্তান প্রদেশে ৯ পাকিস্তানি নাগরিককে গুলি করে হত্যা করা হয়েছে। এ সময়ে আরও ৩ জন আহত হয়েছেন।

আরও পড়ুন : মিয়ানমারে জান্তার হামলা, নিহত ১৬

শনিবার (২৭ জানুয়ারি) পাকিস্তানি সংবাদমাধ্যম ডন এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, তেহরানে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত মুদাসসির টিপু হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন। এদিন সকালে ইরানের সিস্তান-বেলুচিস্তান প্রদেশের সারাভান শহরে সশস্ত্র অজ্ঞাত ব্যক্তি পাকিস্তানি প্রবাসীদের একটি বাসায় হামলা চালায়। পরে ঐ বাসা থেকে ৯ জনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে পুলিশ।

আরও পড়ুন : মিয়ানমারে জান্তার হামলা, নিহত ১৬

মেহের নিউজ বলেছে, এখন পর্যন্ত কোনও গোষ্ঠী বা ব্যক্তি এ ঘটনার দায় স্বীকার করেনি। ইরানি মানবাধিকার সংগঠন হালভাশ জানিয়েছে, নিহতরা পাকিস্তানি শ্রমিক। সারাভান শহরে তারা অটো মেরামতের কাজ করতেন।ঐ বাসায় হামলার ঘটনায় আরও ৩ জন আহত হয়েছেন।

ইরানে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত মুদাসসির টিপু বলেছেন, ৯ পাকিস্তানি হত্যার ঘটনায় আমারা গভীরভাবে মর্মাহত। শোকসন্তপ্ত পরিবারকে পূর্ণ সহায়তা দেবে দূতাবাস। এরই মধ্যে ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করা হয়েছে। আহতদের চিকিৎসা চলমান। এই বিষয়ে পূর্ণ সহযোগিতা করতে ইরানের প্রতি আহ্বান জানিয়েছি।

আরও পড়ুন : ভূমিকম্পে কাঁপল গুয়াতেমালা

যে সময় পাকিস্তান ও ইরানের সামরিক বাহিনীর হামলা-পাল্টা হামলায় কূটনৈতিক সম্পর্কে ব্যাপক উত্তেজনা চলমান সেই সময়ে সারাভানে ৯ পাকিস্তানি নাগরিককে হত্যাকাণ্ডের এই ঘটনা ঘটলো।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা