সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

পদত্যাগ করলেন ফরাসি প্রধানমন্ত্রী 

আন্তর্জাতিক ডেস্ক: ফ্রান্সের প্রধানমন্ত্রী এলিজাবেথ বোর্ন পদত্যাগ করেছেন। প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ শিগগির মন্ত্রিসভার রদবদল করবেন বলে জল্পনা উঠেছে এবং তার আগেই প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন এলিজাবেথ বোর্ন। দায়িত্ব নেওয়ার মাত্র ২ বছরের মধ্যেই পদত্যাগ করলেন তিনি।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় হতাহত ৭

সোমবার প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সাথে দেখা করার পর পদত্যাগ করেন এলিজাবেথ বোর্ন। প্রেসিডেন্ট বোর্নের পদত্যাগপত্র গ্রহণ করেছেন এবং দায়িত্বে থাকাকালীন তার কাজের প্রশংসা করেছেন।

একটি বিবৃতিতে ম্যাক্রোঁ জানান, প্রধানমন্ত্রী থাকাকালীন বোর্ন সাহস ও প্রতিশ্রুতি পূরণ করে দেখিয়েছিলেন।

আরও পড়ুন: ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প

ফ্রান্সের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী ছিলেন এলিজাবেথ বোর্ন। নির্বাচনের আগে তার হঠাৎ পদত্যাগের কারণ স্পষ্ট না হলেও ম্যাক্রোঁর রাজনৈতিক গ্রহণযোগ্যতা বাড়ানো এবং সরকারের ভাবমূর্তি পুনরুজ্জীবিত করার জন্য এই রদবদল বলে মনে করছে ফ্রান্সের রাজনৈতিক মহল।

এলিসি প্যালেসের এক বিবৃতিতে জানানো হয়েছে, নতুন প্রধানমন্ত্রী দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত বোর্ন প্রধানমন্ত্রীর দায়িত্ব সামলাবেন।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা