সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

পাকিস্তানে গাড়িতে হামলা, নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানে পোলিও ক্যাম্পেইনের গাড়ি লক্ষ্য করে হামলার ঘটনায় অন্তত ৫ পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন কয়েক ডজন।

আরও পড়ুন : মিয়ানমারের জান্তার হামলায় নিহত ১৫

সোমবার (৮ জানুয়ারি) আফগানিস্তানের সীমান্তবর্তী খাইবার পাখতুনখোয়া প্রদেশের একটি উপজাতীয় জেলা বাজাউরে এই হামলার ঘটনা ঘটে।

প্রাদেশিক উদ্ধার সেবার মুখপাত্র বিলাল ফাইজি জানিয়েছেন, ভোরে পুলিশের দল পোলিও টিকাদান ক্যাম্পেইনে যাওয়ার সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। আমরা আহতদের বেশিরভাগকে বাজাউরের স্থানীয় হাসপাতালে স্থানান্তরিত করেছি। তবে গুরুতর আহতদের পেশোয়ারে পাঠানো হয়েছে।

আরও পড়ুন : পশ্চিম তীরে সহিংসতায় নিহত ১১

সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানের পোলিও ক্যাম্পেনের সঙ্গে যুক্ত বহু মানুষ হত্যার শিকার হয়েছেন। তবে এসব হামলার মূলে ছিল পাকিস্তান তালেবান।

এদিকে আরব সাগরে যুদ্ধজাহাজ মোতায়েন করেছে দক্ষিণ এশিয়ার পরমাণু শক্তিধর পাকিস্তান। সম্প্রতি আরব সাগরে চলাচলকারী বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে হামলা বৃদ্ধির পর এ পদক্ষেপ নিলো দেশটি।

আরও পড়ুন : যুক্তরাষ্ট্রের ওপর নিষেধাজ্ঞা দিল চীন

পাকিস্তানি নৌবাহিনীর জনসংযোগ বিভাগ জানায়, দুই থেকে ৩টি যুদ্ধজাহাজ পাকিস্তান অভিমুখে চলাচলকারীসহ আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজের রুট ও তৎসংলগ্ন এলাকায় নিয়মিত টহল দেবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

দেড় কোটির বেশি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়

বাংলাদেশে প্রায় এক কোটি ৫৩ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় (আইপিসি ফে...

ভর্তি বন্ধের নির্দেশ ৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানে

দেশের ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন শিক্ষার...

নজরদারির ঘাটতিতে সুন্দরবনে দস্যুতা বেড়েছে: পরিবেশ প্রতিমন্ত্রী

ঠিকমতো নজর দিতে না পারায় সুন্দরবনের দস্যুতা বেড়েছে বলে মন্তব্য করেছেন বন, পরি...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা