সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

চার ইসরায়েলি গুপ্তচরকে ফাঁসি

আন্তর্জাতিক ডেস্ক : ইহুদিবাদী ইসরায়েলের হয়ে গোপনে কাজ করার অভিযোগে ৪ ব্যক্তিকে ফাঁসি দিয়েছে ইরান।

আরও পড়ুন : রাফাহ শহরে হামলায় নিহত ২০

শুক্রবার (২৯ ডিসেম্বর) দেশটির বিচার বিভাগের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

ইরানের বিচারিক বিভাগের অনলাইন ওয়েবসাইট মিজানে চার ব্যক্তিকে ফাঁসিতে ঝুলানোর বিষয়টি জানানো হয়েছে। এতে বলা হয়, ‘ইহুদিবাদী সরকারের (ইসরায়েলের) সঙ্গে সংশ্লিষ্ট একটি নাশকতাকারী দলের চার সদস্যের মৃত্যুদণ্ড আজ কার্যকর করা হয়েছে।’

আরও পড়ুন : ভারতে আরও ৬ মৃত্যু, আক্রান্ত ৭ শতাধিক

চারজনের মধ্যে ৩ জন হলেন পুরুষ। বাকি ১ জন নারী। তাদের বিরুদ্ধে ‘আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ’ করার অভিযোগ আনা হয়েছিল। অভিযোগ প্রমাণ হওয়ার পর তাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়। ইরানের সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ইহুদিবাদীদের সহযোগিতার মাধ্যমে এ অপরাধ সংঘটিত করেছেন তারা।

বিচারিক বিভাগের ওয়েবসাইটে বলা হয়, মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ব্যক্তিরা ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের নির্দেশনায় ইরানের জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে কাজ করেছেন।

আরও পড়ুন : ভূমিকম্পে ৮০ হাজার মৃত্যু

প্রসঙ্গত, পারমাণবিক শক্তি সমৃদ্ধ দেশ ইরান প্রায়ই গুপ্তচরবৃত্তির সঙ্গে জড়িত থাকার অভিযোগে মৃত্যুদণ্ড কার্যকর করে থাকে। ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে নিজ নাগরিকদের যে কোনো ধরনের সংশ্লিষ্টতাকে গুরুতর অপরাধ হিসেবে বিবেচনা করে দেশটি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা