ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ভারতে আরও ৬ মৃত্যু, আক্রান্ত ৭ শতাধিক

আন্তর্জাতিক ডেস্ক: গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সংক্রামক এ ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ৭ শতাধিক মানুষ। সংক্রমণ বাড়তে থাকায় দেশটিতে আক্রান্ত রোগীর সংখ্যা ৪ হাজার ছাড়িয়েছে।

আরও পড়ুন: বিশ্বে আরও ২০৪ জনের মৃত্যু

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বার্তা সংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম এনডিটিভি।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, একদিনে দেশটিতে ৭০২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এতে সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০৯৭ জনে। গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে ৬ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এর মধ্যে মহারাষ্ট্রে মারা গেছেন ২ জন। কর্ণাটক, কেরালা, পশ্চিমবঙ্গ ও দিল্লিতে মারা গেছেন একজন করে।

আরও পড়ুন: ৪১ দেশে ছড়াচ্ছে নতুন ভ্যারিয়েন্ট

ভারতীয় এ মন্ত্রণালয়ের তথ্যমতে, গত বুধবার (২৭ ডিসেম্বর) ভারতে করোনায় ৩ জনের মৃত্যু হয়। তাদের মধ্যে ২ জন কর্ণাটক ও গুজরাটের বাসিন্দা একজন।

এর আগে গত ২২ ডিসেম্বর ভারতে ৭৫২ জনের করোনা শনাক্ত করা হয়। যদিও ভারতে দৈনিক সংক্রমণের সংখ্যা ২ অংকের ঘরেই ছিল। তবে সংক্রামক এ ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ও ঠান্ডা আবহাওয়ার কারণে সংক্রমণ আবারও বেড়েছে।

আরও পড়ুন: দিল্লিতে রাত নেমে এলো সকালে

এদিকে বিশ্বজুড়ে করোনার ওমিক্রন স্ট্রেইনের যে ধরন নতুন করে উদ্বেগ বাড়িয়েছ , সেই জেএন.১ আক্রান্ত রোগীর সংখ্যা ভারতে বাড়ছে।

পরিসংখ্যান অনুযায়ী, এ মুহূর্তে ভারতের ৮ টি রাজ্যে জেএন.১ আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত এ ধরনে আক্রান্ত রোগীর সংখ্যা ১০৯ জন।

জেএন.১ আক্রান্তদের মধ্যে ৩৬ জন গুজরাটের, ৩৪ জন কর্ণাটকের, ১৪ জন গোয়ার, ৯ জন মহারাষ্ট্রের, ৬ জন কেরালার, ৪ জন রাজস্থানের, ৪ জন তামিলনাড়ুর এবং ২ জন তেলেঙ্গানার বাসিন্দা।

আরও পড়ুন: গাজায় প্রাণহানি ২১ হাজার ছাড়াল

উল্লেখ্য, গত সেপ্টেম্বর মাসে আমেরিকায় করোনার নতুন এ ধরনটি শনাক্ত করা হয়। এরপর থেকে বিশ্বের বিভিন্ন প্রান্তে জেএন.১-এর সন্ধান মিলেছে। এমনকি চীনেও আক্রান্তের সংখ্যা বাড়ছে।

ভারতের কেরালায় প্রথম জেএন.১ আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া যায়। তারপর অন্য রাজ্যগুলোতেও এ ধরন ছড়িয়ে পড়ে। যদিও করোনার নতুন এ ধরন নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, বর্তমানে জনসাধারণের জন্য ঝুঁকি কম এবং ভ্যাকসিনগুলো সুরক্ষা দিতে সক্ষম।

এনডিটিভি জানিয়েছে, ভারতে এ পর্যন্ত ২২০.৬৭ কোটি ডোজ কোভিড ভ্যাকসিন দেওয়া হয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা