সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

ইসরাইলে রকেট হামলা লেবাননের

আন্তর্জাতিক ডেস্ক : ইসরাইলে মুহুর্মুহু রকেট হামলা চালিয়েছে লেবাননের হিজবুল্লাহ। শুক্রবার (২২ ডিসেম্বর) সকালের দিকে উত্তর ইসরাইলে এ হামলা চালানো হয়েছে।

আরও পড়ুন : দুই দিনে ৪০০ ফিলিস্তিনি নিহত

ইসরাইলি বাহিনী জানায়, প্রতিরোধ গোষ্ঠীটি লেবাননের ভবিষৎ বিপজ্জনক করে তুলছে।

টাইমস অব ইসরাইলের এক প্রতিবেদনে বলা হয়, লেবানন থেকে উত্তর ইসরাইলের শোমেরা এলাকায় প্রায় ২০টি রকেট নিক্ষেপ করা হয়েছে। সীমান্তের অন্যান্য এলাকায়ও রকেট হামলা চালানো হয়েছে।

আরও পড়ুন : তীব্র খাদ্য সংকটে গাজার ৬ লাখ মানুষ

ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী হামলায় সম্ভাব্য হতাহতের তথ্য তাৎক্ষণিকভাবে প্রকাশ করেনি।

এদিকে গাজায় গত দুই দিনে ইসরাইলি হামলায় প্রায় ৪০০ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন ৭৩৪ জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। বন্ধ রয়েছে গাজার যোগাযোগ ব্যবস্থা।

আরও পড়ুন : চীনে খনি দুর্ঘটনায় নিহত ১২

অন্যদিকে জাতিসংঘ সমর্থিত এক প্রতিবেদনে দাবি করা হয়, গাজায় প্রায় ৬ লাখ ফিলিস্তিনি ভয়াবহ দুর্ভিক্ষের কবলে পড়েছে।

গাজার সরকারি অফিস জানায়, যুদ্ধ শুরু হওয়ার পর এখন পর্যন্ত অন্তত ২০ হাজার ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। তাছাড়া হামাসের হামলায় প্রায় ১২০০ ইসরাইলি নিহত হয়েছেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা