ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

চীনে শক্তিশালী ভূমিকম্প, নিহত ১১১

আন্তর্জাতিক ডেস্ক: চীনের উত্তর-পশ্চিমাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে কমপক্ষে ১১১ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ২০০ জনের বেশি মানুষ।

আরও পড়ুন: কাশ্মিরে আটকা ৬১ পর্যটক উদ্ধার

সোমবার (১৮ ডিসেম্বর) স্থানীয় সময় মধ্য রাতে দেশটির গানসু প্রদেশে ভূমিকম্পটি আঘাত হানে বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সিনহুয়া।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস বলছে, ভূমিকম্পটি ছিল রিখটার স্কেলে ৫.৯ মাত্রার। তবে চীন কর্তৃপক্ষ বলছে, এর মাত্রা ছিল ৬.২।

আরও পড়ুন: গাজায় আরও ৫ ইসরায়েলি নিহত

ইউএসজিএসের তথ্যমতে, ভূমিকম্পটি লিনক্সিয়া চেংগুয়ানজেনের প্রায় ২৩ মাইল পশ্চিম উত্তর-পশ্চিমে মাটির ৬ মাইলের কিছুটা গভীরে আঘাত হেনেছে। প্রাদেশিক রাজধানী ল্যানঝো ভূমিকম্পের কেন্দ্র থেকে প্রায় ৬০ মাইল দূরে।

ব্রিটিশ সংবা দমাধ্যম বিবিসির প্র্রতিবেদনে বলা হয়, সেখানে উদ্ধার অভিযান এখনো চলছে। কিছু ভিডিও ফুটেজে ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপের ভেতরে উদ্ধারকারীদের অভিযান চালাতে দেখা গেছে।

ঐ এলাকার কিছু অংশে বিদ্যুৎ ও পানি সরবরাহও বিঘ্নিত হচ্ছে বলেও জানিয়েছে সংবাদ মাধ্যমটি। সূত্র: বিবিসি ও সিএনএন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা