সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

ভেনেজুয়েলায় সড়ক দুর্ঘটনা, নিহত ১৬

আন্তর্জাতিক ডেস্ক : ভেনেজুয়েলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ১৬ জনের প্রাণহানি ঘটেছে। এসময়ে গুরুতর আহত হয়েছেন আরও ৬ জন।

আরও পড়ুন : যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা ইসরায়েলের

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

প্রতিবেদনে বলা হয়, ভেনেজুয়েলার একটি মহাসড়কে বেশ কিছু গাড়িকে একটি ট্রাক ধাক্কা দেওয়ার পর কমপক্ষে ১৬ জন নিহত এবং আরও ৬ জন গুরুতর আহত হয়েছেন বলে দেশটির দমকল প্রধান হুয়ান গঞ্জালেজ বুধবার এএফপিকে জানিয়েছেন।

আরও পড়ুন : রমজানের বাকি ৩ মাস

এএফপি জানিয়েছে, বুধবার গ্রান মারিসকাল দে আয়াকুচো হাইওয়েতে এই দুর্ঘটনা ঘটে। এই মহাসড়কটি রাজধানী কারাকাসকে দেশের পূর্বাঞ্চলের সঙ্গে সংযুক্ত করেছে। দুর্ঘটনার সময় এই মহাসড়কে দ্রুতগতির একটি ট্রাক সামনে থাকা বেশ কিছু গাড়িকে ধাক্কা দেয়।

এতে ১৭টি গাড়ি দুর্ঘটনার শিকার হয় এবং একটি বাসে আগুন ধরে যায়। এতে ১৬ জন নিহত হন। পরে দেশটির দমকল বাহিনীর সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

আরও পড়ুন : বিবির সঙ্গে আমার মতভেদ রয়েছে

ভেনেজুয়েলার ঝুঁকি ব্যবস্থাপনা এবং নাগরিক সুরক্ষা বিষয়ক উপমন্ত্রী কার্লোস পেরেজ অ্যাম্পুয়েদা এই ঘটনায় আটজন নিহতের কথা জানিয়েছিলেন। কিন্তু মৃতের সংখ্যা ‘উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেতে পারে’ বলে সেসময় তিনি জানান।

পেরেজ অ্যাম্পুয়েদা আরও বলেন, একটি দ্রুতগামী ট্রাক বেশ কয়েকটি গাড়িকে ধাক্কা দেওয়ার পর ১৭টি যানবাহন দুর্ঘটনার শিকার হয়।

আরও পড়ুন : পশ্চিমবঙ্গে রেল স্টেশনে দুর্ঘটনা, নিহত ৩

এদিকে দুর্ঘটনাস্থলে বিশাল অগ্নিকাণ্ডের ছবি সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। পেরেজ অ্যাম্পুয়েদা বলেন, ‘যানবাহনের আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে একটি বাস সম্পূর্ণ পুড়ে গেছে।’

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা