কৃষ্ণাঙ্গকে শ্বাসরোধে হত্যায় সাত পুলিশ বরখাস্ত
আন্তর্জাতিক

কৃষ্ণাঙ্গকে হত্যায় সাত পুলিশ বরখাস্ত

ইন্টারন্যাশনাল ডেস্ক:

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের রচেস্টারে নিরস্ত্র এক কৃষ্ণাঙ্গকে আটকের পর ‘শ্বাসরোধ’ করে হত্যার ঘটনায় ৭ পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে।

মার্চের সেই হত্যাকাণ্ডের একটি ভিডিও গত সপ্তাহে প্রকাশ হওয়ার পরে বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) তাদেরকে বহিষ্কারের ঘোষণা দেয়া হয়। রচস্টারের মেয়র লাভলি ওয়ারেন সাত পুলিশকে বরখাস্তের এই ঘোষণা দিয়েছেন। খবর রয়টার্সের।

গত মার্চে পুলিশের হেফাজতে মারা যান ডানিয়েল প্রুডকে। গ্রেপ্তার করার সময় পুলিশ তাকে ‘স্পিট হুড’ পরিয়ে রাস্তায় মুখ চেপে ধরলে শ্বাসরোধ হয়ে প্রুড মারা যান বলে অভিযোগ উঠেছে। যদিও তখন ঘটনাটি আড়ালে থেকে গিয়েছিল। তার দুই মাস পর গত মে তে মিনিয়াপোলিসে পুলিশের হেফাজতে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড নিহতের ঘটনায় বিশ্বব্যাপী প্রতিবাদ ও বিক্ষোভের জন্ম দেয়। শুরু হয় ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলন।

সান নিউজ/ আরএইচ | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এইচএসসিতে ২৯৩ শিক্ষাপ্রতিষ্ঠানে কেউই পাস করেননি

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় দেশের ২৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষ...

শ্রীমঙ্গলের স্কুলছাত্রী অপহরণের প্রধান আসামি নারায়ণগঞ্জে গ্রেপ্তার

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নবম শ্রেণির এক স্কুলছাত্রী...

গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের প্রমাণ মেলেনি, তদন্তে বেরিয়ে এলো ভিন্ন ঘটনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও উদীয়মান সংগীতশিল্পী আবু জাহিদ অন্তুর বিরুদ্...

ভোলায় কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা, অংশগ্রহণ ১,৭০০ শিক্ষার্থীর

শিক্ষার্থীদের মেধা অন্বেষণ, প্রতিভা বিকাশ এবং পড়াল...

কোম্পানীগঞ্জে যাত্রা শুরু করল ‘চাইনা মার্কেট’

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার ৩ ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা