সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

বিষাক্ত মদ্যপানে ১৯ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের হরিয়ানা রাজ্যে বিষাক্ত মদ্যপানে ১৯ জনের মৃত্যুর অভিযোগ উঠেছে। এই ঘটনায় ৭ জনকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। গ্রেফতারদের মধ্যে একজন কংগ্রেস নেতা ও অন্যজন জননায়ক জনতা পার্টির এক নেতার ছেলে রয়েছেন।

আরও পড়ুন : আইসল্যান্ডে ২ দিনে ২২০০ ভূমিকম্প

দেশটির পুলিশ জানায়, যমুনানগরে মান্দেবাড়ি, পাঞ্জেতো কা মজরা, ফুসগড় এবং সরন গ্রামে মৃত্যুর খবর পাওয়া গেছে। অম্বালা জেলাতেও মৃত্যু হয়েছে বলে জানা গেছে। বিষাক্ত মদ্যপানেই তাদের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।

এই ঘটনায় মৃত এক বৃদ্ধের ছেলে রণবীর জানান, গত রাতে মদ্যপান করে আমার বাবার মৃত্যু হয়েছে। তিনি মাদকাসক্ত ছিলেন। কিন্তু কম পরিমাণে মদ্যপান করতেন।

আরও পড়ুন : গাজায় হত্যা বন্ধের আহ্বান ম্যাক্রোঁর

এই ঘটনায় মদ বিক্রেতার বিরুদ্ধে পদক্ষেপের দাবিতে সরব হয়েছেন স্থানীয়রা। সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে মদ বিক্রেতাদের বিরুদ্ধে মুখ খুলতে তারা ভীত বলে দাবি করেছেন স্থানীয়দের একাংশ। একজন বলেন, আমরা ভীত সন্ত্রস্ত। যদি প্রতিবাদ করি, তা হলে আমাদের জীবন বিপন্ন হতে পারে।

পুলিশ আরও জানায়, বৃহস্পতিবার অম্বালায় মদ্যপান করে মৃত্যু হয়েছে উত্তরপ্রদেশের দুই পরিযায়ী শ্রমিকের। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা