আন্তর্জাতিক

মিয়ানমারে জান্তার হামলা, নিহত ২৯

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারের কাচিন প্রদেশে বাস্তুচ্যুত মানুষের ক্যাম্পে জান্তার হামলায় ২৯ জন নিহত হয়েছেন।

আরও পড়ুন : ফিলিস্তিন-ইসরাইল যুদ্ধ, নিহত বেড়ে ১৫৯০

মঙ্গলবার (১০ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

রয়টার্স জানিয়েছে, মিয়ানমারের কাচিন প্রদেশে অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত মানুষের একটি শিবিরে আর্টিলারি হামলায় অনেক লোক নিহত হয়েছেন বলে স্থানীয় মিডিয়া, একজন কর্মী এবং এলাকার সূত্র মঙ্গলবার জানিয়েছে। নিহতদের মধ্যে নারী, শিশু এবং বৃদ্ধরাও রয়েছেন।

আরও পড়ুন : ইসরাইলে ৯ মার্কিন নাগরিক নিহত

কাচিন মিডিয়া জানায়, সোমবার মধ্যরাতের কাছাকাছি সময়ে হামলার এই ঘটনাটি ঘটে। অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত মানুষের ওই ক্যাম্পটি কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মি (কেআইএ) পরিচালিত একটি সামরিক ক্যাম্প থেকে কয়েক কিলোমিটার দূরে অবস্থিত। কেআইএ মিয়ানমারের ক্ষমতাসীন সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই চালিয়ে আসছে।

কাচিন পিস নেটওয়ার্ক নামক সিভিল সোসাইটি গ্রুপের সুপরিচিত স্থানীয় কর্মী খোন বলেন, তিনি স্থানীয় হাসপাতালে গিয়েছিলেন এবং সোমবার রাতের ওই হামলায় ২৯ জন মারা গেছে বলে তাকে বলা হয়েছে।

আরও পড়ুন : রাশিয়া-হামাস একই গোয়ালের গরু

তিনি আরও বলেন, ‘আক্রমণটি মধ্যরাতে হয়েছে। বোমাটি খুব শক্তিশালী ছিল... গ্রামটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে এবং মাটির সঙ্গে মিশে গেছে। এখন পর্যন্ত ২৯ জন নিহত এবং আরও ৫৯ জন আহত হয়েছেন বলে হাসপাতাল নিশ্চিত করেছে।’

উত্তর মিয়ানমারের লাইজা শহরটি কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মির (কেআইএ) রাজধানী। শহরটি চীনা সীমান্তের কাছাকাছি অবস্থিত এবং শহরে ও এর আশপাশে বাস্তুচ্যুতদের শিবিরে বসবাসকারীসহ অনেক বেসামরিক নাগরিক সেখানে বাস করেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা