আন্তর্জাতিক

ফিলিস্তিন-ইসরাইল যুদ্ধ, নিহত বেড়ে ১৫৯০

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনি সংগঠন হামাসের হামলায় ইসরায়েলে এখন পর্যন্ত কমপক্ষে ৯০০ জন নিহত হয়েছে। এ হামলার জবাবে ইসরায়েলের পাল্টা হামলায় ৬৮০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। এ নিয়ে মোট ১৫৯০ জন প্রাণ হারিয়েছেন।

আরও পড়ুন : ইসরাইলে ৯ মার্কিন নাগরিক নিহত

সোমবার (৯ অক্টোবর) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, হামাসের হামলায় ইসরায়েলে নিহতের সংখ্যা ৯’শতে দাঁড়িয়েছে।

আরও পড়ুন : গাজায় ইসরায়েলের ‘সর্বাত্মক অবরোধ’

বিবিসি বলেছে, গাজা সীমান্তের ১০ মাইলের মধ্যে অবস্থিত কিব্বুজ বিয়ারি নামক এলাকা থেকে একসঙ্গে ১০০ ইসরায়েলির মরদেহ উদ্ধার করা হয়েছে। বিয়ারি হলো প্রথম এলাকা যেখানে হামাস শনিবার প্রথম হামলা চালায় এবং অনেক ইসরায়েলিকে অপহরণ করে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ইসরায়েলের সামরিক বাহিনী হামাসের বিরুদ্ধে এমন পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে যা 'আগে কখনো হয়নি'।

আরও পড়ুন : রাশিয়া-হামাস একই গোয়ালের গরু

শনিবার গাজা থেকে ইসরায়েলের দিকে অন্তত ৫ হাজারের বেশি রকেট ছোড়া হয়। পাশাপাশি ইসরায়েলের ভেতরে ঢুকেও হামলা চালায় ফিলিস্তিনি সংগঠন হামাস। এর জবাবে গাজায় পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানায়, সন্ত্রাসীরা 'সেনা এবং বেসামরিক নাগরিকদের' অপহরণ করেছে। তারা সুনির্দিষ্ট সংখ্যা না জানালেও, হামাসের দাবি তারা ইসরায়েলি সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ১০০ জনকে আটকের পর জিম্মি করে রেখেছে।

আরও পড়ুন : অর্থনীতিতে নোবেল পেলেন ক্লডিয়া

প্রসঙ্গত, শনিবার (৭ অক্টোবর) ইসরায়েলে হাজার হাজার রকেট হামলা চালায় হামাস। এ ছাড়া ভারী অস্ত্র নিয়ে স্থলপথেও হামলা চালায় তারা। এ সময় বহু ইসরায়েলি আটক করে গাজায় নিয়ে গেছে হামাস। এখন পর্যন্ত দুপক্ষের সংঘাত চলছেই।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা