সংগৃহীত
আন্তর্জাতিক

নভেম্বরে শি’র সঙ্গে সাক্ষাৎ

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বব্যাপী প্রভাব বিস্তারে চীন ও যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান জেদাজেদির কারণে এক বছরে প্রতিদ্বন্দ্বী ক্ষমতাধর ২ নেতা জো বাইডেন ও শি জিনপিংয়ের মধ্যে ব্যক্তিগতভাবে কোনো সাক্ষাৎ হয়নি।

আরও পড়ুন: পাল্টা হামলায় ১৬০ ফিলিস্তিনি নিহত

শুক্রবার (৬ অক্টোবর) মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে সম্পর্ক পুনঃস্থাপনের চাপ থাকায় আগামী নভেম্বরে সান ফ্রান্সিসকোতে চীনা নেতা শি জিনপিংয়ের সঙ্গে তার সাক্ষাৎ হতে পারে। এ ব্যাপারে এখনো কিছুই নির্ধারিত হয়নি। খবর এএফপির।

সান ফ্রান্সিসকোকে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশনের (এপেক) শীর্ষ সম্মেলনের সময় তাদের সাক্ষাৎ হতে যাচ্ছে- এমন খবরের পর বাইডেন জানান, ‘এ ধরনের কোনো বৈঠক হয়নি, তবে এটি হচ্ছে একটি সম্ভাবনা।’

আগামী ১৬ ও ১৭ নভেম্বর ক্যালিফোর্নিয়া শহরে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের নেতাদের অংশগ্রহণে সম্মেলনের আয়োজন করতে যাচ্ছেন বাইডেন। এ সম্মেলন বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের মিলনের স্থান হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন: আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প

হোয়াইট হাউস রাশিয়ার সাথে সম্পর্ক স্থিতিশীল করার লক্ষ্যে এই শীর্ষ সম্মেলনের ফাঁকে একটি বৈঠকের পরিকল্পনা শুরু করেছে। এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে ওয়াশিংটন পোস্ট জানায়- ‘এটি মোটামুটি নিশ্চিত।’

এদিকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এপেক সম্মেলনের আগে কোনো এক সময় ওয়াশিংটন সফর করতে পারেন বলে জানা যায়। তবে শি এই শীর্ষ সম্মেলনে যোগ দেবেন বা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাক্ষাত করবেন কিনা সে ব্যাপারে নিশ্চিত করেনি।

বিশ্বের বৃহত্তম অর্থনীতির এই ২ দেশ কূটনৈতিক, সামরিক ও অর্থনৈতিক প্রভাব বিস্তারে প্রতিযোগিতায় লিপ্ত থাকায় ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে উত্তেজনা বেড়েই চলেছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

দুদকের মামলায় চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

ফরিদপুরের বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ইস...

৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের কয়েকটি অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে সাত অঞ...

আবারো মুখোমুখি স্পেন ও আর্জেন্টিনা

ফুটবল বিশ্বকাপ ফাইনালের মঞ্চে শ্রেষ্ঠত্বের শিরোপা লড়াই নির্ধারণ হলেও স্পেন ও...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক...

দিল্লির বিক্ষোভের মাঝে নতুন ঘোষণা মোদির

মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের জেরে ভারতের রাজধানী নয়াদ...

যে ম্যাচে অবসর নেবেন রোনালদো

২০২৬ বিশ্বকাপে পর্তুগালের বিদায়ের পর ক্রিশ্চিয়ানো রোনালদোর আন্তর্জাতিক ক্যারি...

দিল্লির বিক্ষোভ নিয়ে সালমানের প্রতিক্রিয়া

ভারতে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে চলমান শিক্ষার্থী আন্দোল...

ঢাকাসহ একাধিক জেলায় বৃষ্টির আভাস

ঢাকাসহ দেশের ১০ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টি হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া...

রাজাপুরে খাল পুনঃখননে ফিরছে কৃষিজমির প্রাণ

এক সময় ভরাট হয়ে পড়েছিল খাল। বন্ধ হয়ে গিয়েছিল পানির স্বাভাবিক প্রবাহ। বর্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা