ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কানাডার নাগরিকদের ভিসা দেয়া স্থগিত

আন্তর্জাতিক ডেস্ক: কানাডিয়ান নাগরিকদের ভিসা ইস্যু করা স্থগিত করেছে ভারত। ২১ সেপ্টেম্বর এ পদক্ষেপ গ্রহণের পর পরবর্তী নির্দেশ বা বিজ্ঞপ্তি না দেওয়া পর্যন্ত এ নির্দেশনা বলবৎ থাকবে বলে জানিয়েছে দেশটির সরকার।

আরও পড়ুন: জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।

মূলত কানাডায় খালিস্তানি নেতা হরদীপ সিং নিজ্জারকে গুলি করে হত্যার ঘটনায় দেশটির সাথে ভারতের উত্তেজনা বর্তমানে তুঙ্গে রয়েছে। এর মধ্যেই ভারতের পক্ষ থেকে এমন পদক্ষেপ নেওয়া হলো।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, পরবর্তী বিজ্ঞপ্তি না হওয়া পর্যন্ত কানাডিয়ান নাগরিকদের ভিসা ইস্যু স্থগিত করেছে ভারত। অনলাইন ভিসা আবেদন কেন্দ্র বিএলএস ইন্টারন্যাশনালের একটি বিজ্ঞপ্তিতে বলা হয়, পরিচালনা সংক্রান্ত কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভারতীয় ভিসা পরিষেবা স্থগিত করা হয়েছে।

আরও পড়ুন: রাজধানীতে ৬ ঘণ্টায় ১১৩ মিলিমিটার বৃষ্টি

কানাডিয়ান নাগরিকদের ভারতীয় ভিসা স্থগিতের মতো পদক্ষেপ এমন সময়ে নেওয়া হলো, যখন কানাডায় খালিস্তানি নেতা হরদীপ সিং নিজ্জারকে গুলি করে হত্যার ঘটনায় দেশটির সাথে ভারতের উত্তেজনা তুঙ্গে রয়েছে।

কানাডীয় প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো নিজ্জার হত্যার ঘটনায় ভারত সরকারের দিকে সরাসরি অভিযোগের আঙুল তুলেছেন। ভারতের বিরুদ্ধে এ অভিযোগ তোলার পর কানাডার মিত্র দেশগুলোকেও পাশে চাইছেন তিনি।

আরও পড়ুন: শেষ হচ্ছে কলকাতাবাসীর অপেক্ষা

এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র শিখ নেতা নিজ্জার হত্যার তদন্তে ভারতকে সহযোগিতা করতে বলেছে। এমনকি কানাডার এ অভিযোগে যুক্তরাষ্ট্র গভীরভাবে উদ্বিগ্ন বলেও হোয়াইট হাউজ থেকে জানানো হয়েছে।

এর আগে কানাডায় শিখ নেতা হরদীপ সিং নিজ্জার হত্যার পেছনে ভারত সরকারের হাত থাকতে পারে বলে মন্তব্য করেন ট্রুডো। গত ১৮ জুন কানাডার ব্রিটিশ কলম্বিয়া প্রদেশের একটি শিখ মন্দিরের বাইরে গুলি করে হত্যা করা হয় ৪৫ বছর বয়সী হরদীপ সিং নিজ্জারকে।

আরও পড়ুন: দেশে ফিরবেন ওবায়দুল কাদের

গত সোমবার (১৮ সেপ্টেম্বর) কানাডার প্রধানমন্ত্রী ট্রুডো কানাডার হাউস অব কমন্সের সভায় বলেন, কানাডার গোয়েন্দা সংস্থা শিখ নেতা নিজ্জারের হত্যার সাথে ভারত সরকারের সংশ্লিষ্টতার বিশ্বাসযোগ্য প্রমাণ খুঁজে পেয়েছে।

কানাডার গভীর উদ্বেগের কথা ভারত সরকারের শীর্ষ নিরাপত্তা ও গোয়েন্দা কর্মকর্তাদের স্পষ্টভাবে জানানো হয়েছে। গত সপ্তাহে জি-২০ সম্মেলনের মধ্যে বিষয়টি আমি ব্যক্তিগতভাবে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে স্পষ্ট করে দিয়েছি।

আরও পড়ুন: কে কি বলল, তাতে কিছু যায় আসে না

কানাডা ভারতের দিকে ঐ গুরুতর অভিযোগ তোলার প্রেক্ষিতে যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া জানিয়েছে, তারা কানাডার নাগরিকের হত্যা তদন্তের দিকে নজর রাখছে।

এদিকে ট্রুডোর ভাষণের পর কানাডিয়ান পররাষ্ট্রমন্ত্রী মেলানি জলি ঘোষণা করেন, কানাডা থেকে এক শীর্ষ ভারতীয় কূটনীতিককে তারা বহিষ্কার করছে। ভারতীয় সংবাদ মাধ্যম বলছে, বহিষ্কৃত ঐ কূটনীতিকের নাম পবন কুমার রাই। তিনি ভারতের গুপ্তচর সংস্থা ‘র’-এর কর্মকর্তা।

যদিও নিজ্জারকে হত্যার ঘটনায় ভারত সরকারের জড়িত থাকার গুরুতর এ অভিযোগকে মনগড়া ও উদ্দেশ্য প্রণোদিত বলে নাকচ করে দেয় দিল্লি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

ডাসারে ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু, পরিবারে শোকের ছায়া

মাদারীপুরের ডাসারে ডেঙ্গু আক্রান্ত হয়ে সঞ্চয় শিকারী (৩৫) নামে এক যুবকের মৃত্য...

পর্যটন কার্নিভাল শেষে কুয়াকাটায় ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

দীর্ঘ ৯ বছর পর আয়োজিত কুয়াকাটা পর্যটন কার্নিভাল শেষে সৈকতের পরিবেশ রক্ষায় পরি...

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

পুকুরে গোসলে নেমে দুই বোনের মৃত্যু

নোয়াখালীর সুবর্ণচরে পুকুরে গোসল করতে নেমে আপন দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়ে...

হাসপাতালের চিকিৎসা সামগ্রী ক্রয়ের  ৯ কোটি টাকার ই-টেন্ডার হ্যাক

মাদারীপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে প্রায় ৯ কোটি টাকার চিকিৎসা সামগ্রী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা