আন্তর্জাতিক

নয়াদিল্লি পৌঁছেছেন বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক : জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। শুক্রবার (৮ সেপ্টেম্বর) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করার কথা রয়েছে তার। সবার নজর এখন এই বৈঠকের দিকে। এই দুই নেতার আলোচনায় বেশ কিছু বিষয় গুরুত্ব পাবে।

আরও পড়ুন : শেখ হাসিনার সঙ্গে বৈঠক ফলপ্রসূ হয়েছে

মার্কিন নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান জানান, ‘প্রেসিডেন্ট বাইডেন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠকে বেশ কিছু ইস্যু নিয়ে আলোচনা হবে।’

এর মধ্যে রয়েছে: জিই জেট ইঞ্জিন চুক্তি, প্রিডেটর ড্রোন, ৫জি ও ৬জি ইন্টারনেট নেটওয়ার্ক, গুরুত্বপূর্ণ ও নতুন তথ্যপ্রযুক্তি বিনিময় ও বেসামরিক পারমাণবিক কার্যক্রমের অগ্রগতি।’

আরও পড়ুন : একদিনে আরও ১৫ জনের প্রাণহানি

উপসাগরীয় দেশগুলোর সঙ্গে অন্যান্য আরব দেশগুলোকে সংযুক্ত করার জন্য ভারত ও সৌদি আরব সঙ্গে যুক্তরাষ্ট্রের একটি চুক্তির পরিকল্পনা নিয়ে আলোচনা হলেও বিষয়টি নিশ্চিত করেননি সুলিভান। তবে তিনি বলেছেন, এমন একটি উদ্যোগ নিয়ে যুক্তরাষ্ট্র তার অংশীদারদের সঙ্গে কাজ করছে।

সুলিভান আরও জানান, ‘আমরা বিশ্বাস করি যে, ভারত থেকে মধ্যপ্রাচ্য ও ইউরোপের সংযোগ অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং এটি অর্থনৈতিক ও কৌশলগত বিভিন্ন সুবিধা নিয়ে আসবে। এ সপ্তাহের শেষে এ বিষয়ে ঘোষণা আসতে পারে। আমি আজ এটা নিয়ে নিশ্চিত করে কিছু বলতে পারছি না।’

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

স্বর্ণের দামে নতুন রেকর্ড

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয...

আরডিআরএস গ্রাহকের তথ্য ফাঁসের অভিযোগ

কুড়িগ্রামের উলিপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা আরডিআরএস বাংলাদেশ (RDRS Bangladesh...

দেশজুড়ে আগামী পাঁচদিন বৃষ্টির আভাস

দেশের উত্তরাঞ্চলে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আগামী পাঁচদিন সারা দেশে বৃষ্টিপাত...

দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

আগামী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি, কোথাও কোথাও মাঝারি ধর...

রাজাপুরে খাল পুনঃখননে ফিরছে কৃষিজমির প্রাণ

এক সময় ভরাট হয়ে পড়েছিল খাল। বন্ধ হয়ে গিয়েছিল পানির স্বাভাবিক প্রবাহ। বর্...

আশুলিয়ায় বকেয়া বেতন পরিশোধ ও অবৈধ ছাঁটায়ের প্রতিবাদে মানববন্ধন

শিল্পাঞ্চল আশুলিয়ায় অবৈধভাবে শ্রমিক-কর্মচারী ছাঁটাই এবং বকেয়া বেতন-ভাতা ও সার...

পঞ্চগড়ে ৩ মাদক কারবারির ৬ মাসের জেল

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় ৫০ গ্রাম গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করে প্রত্যেক...

ঝালকাঠিতে অবৈধ বালু সরবরাহ: ৪ বাল্কহেডকে জরিমানা

ঝালকাঠিতে অবৈধভাবে বালু উত্তোলন ও সরবরাহের অভিযোগে ৪টি বাল্কহেড জাহাজকে মোট ২...

জামাত এমপির বিরুদ্ধে ড্রাইভারকে হত্যাচেষ্টা মামলা   

রাজধানীর পল্লবী থানায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা