সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

চীনে খনিতে বিস্ফোরণ, নিহত ১১

আন্তর্জাতিক ডেস্ক : চীনের শানঝি প্রদেশে একটি কয়লা খনিতে বিস্ফোরণের ঘটনায় ১১ জনের প্রাণহানি ঘটেছে।

আরও পড়ুন : পুলিশ রাজনৈতিক বক্তব্য দেয় না

মঙ্গলবার (২২ আগস্ট) রাষ্ট্রীয় প্রচারমাধ্যম সিসিটিভির এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় সোমবার (২১ আগস্ট) ৮টা ২৬ মিনিটে ইয়ানান শহরের কাছে অবস্থিত শিনতাই কয়লা খনিতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

আরও পড়ুন : জঙ্গিদের গুলিতে ৬ পাক সেনা নিহত

বিস্ফোরণের সময় ওই খনিতে প্রায় ৯০ জন শ্রমিক কাজ করছিলেন। বিস্ফোরণের পর থেকে এখন পর্যন্ত ৯ জন নিখোঁজ রয়েছেন। তারা ওই খনির ভেতরে আটকা পড়েছেন।

বিস্ফোরণের ঘটনায় আরও ১১ জন আহত হয়েছে। তাদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। কী কারণে ওই দুর্ঘটনা ঘটেছে তা এখনও নিশ্চিত নয়। এ বিষয়ে তদন্ত করা হচ্ছে।

আরও পড়ুন : জাপা চেয়ারম্যানের দায়িত্ব নিলেন রওশন

প্রসঙ্গত, গত কয়েক দশকে চীনে খনি নিরাপত্তার কিছুটা উন্নতি হয়েছে। তবে পুরোপুরি নিরাপত্তা নিশ্চিত করা যায়নি এবং প্রায়ই বিভিন্ন খনিতে দুর্ঘটনা খবর সামনে আসছে।

এর আগে গত ফেব্রুয়ারিতে নর্দার্ন মঙ্গোলিয়া অঞ্চলে একটি কয়লা খনি ধসে পড়ায় বেশ কয়েকজন শ্রমিক এবং কয়েকটি যানবাহন ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে। কর্তৃপক্ষ জানায়, ওই দুর্ঘটনায় ৫৩ জনের মৃত্যু হয়।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা