ফাইল ছবি
আন্তর্জাতিক

ওশেনগেটের সব কার্যক্রম বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক: সব কার্যক্রম বন্ধ করে দিয়েছে আটলান্টিক মহাসাগরের তলদেশে বিস্ফোরিত হওয়া ডুবোযান টাইটানের পরিচালনাকারী সংস্থা ওশেনগেট।

আরও পড়ুন: যুদ্ধের জন্য প্রস্তুত হোন

বৃহস্পতিবার (৬ জুলাই) সংস্থাটি এ তথ্য নিশ্চিত করে জানায়, অনির্দিষ্টকালের জন্য তাদের কার্যক্রম স্থগিত থাকবে।

গত ১৮ জুন পাঁচ আরোহী নিয়ে আটলান্টিক মহাসাগরে ডুব দেয় টাইটান। সমুদ্রের নিচে যাওয়ার ১ ঘণ্টা ৪৫ মিনিট পর— উপরে থাকা জাহাজের সঙ্গে এটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর শুরু হয় বিশাল উদ্ধার অভিযান। ৪দিন পর উদ্ধারকারীরা সাগরের নিচ থেকে টাইটানের ধ্বংসাবশেষ তুলে আনেন। বিশেষজ্ঞরা জানিয়েছিলেন, ডুবেযানের ভেতর মানুষের দেহাবশেষও পাওয়া গেছে বলে।

আরও পড়ুন: ফের জাহাজ আটক করল ইরান

সাগরের অতল গভীরে পড়ে থাকা টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ দেখতে ডুবোযানটিতে চড়েছিলেন ওই পাঁচ আরোহী। তাদের মধ্যে ছিলেন ওশেনগেটের সিইও স্টকটন রাস, যানটির পাইলট ফরাসি সাবমেরিন বিশেষজ্ঞ পল হেনরি নারগেলট, ব্রিটিশ-পাকিস্তানি ধনকুবের শাহজাদা দাউদ ও তার ছেলে সুলেমান দাউদ এবং ব্রিটিশ ধনকুবের হামিস হার্ডিং।

ভয়ানক এ সমুদ্র যাত্রায় টাইটানের যাত্রীদের প্রত্যেককে ২ লাখ ৫০ হাজার ডলার খরচ করতে হয়েছিল। যা বাংলাদেশি টাকায় আড়াই কোটি টাকারও বেশি।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা