ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

২ ফিলিস্তিনিকে গুলি করে হত্যা 

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের পশ্চিম তীরের নাবলুসে ইসরায়েলি সেনাবাহিনী ২ তরুণকে গুলি করে হত্যা করেছে।

আরও পড়ুন : তুরস্কে যাচ্ছেন জেলেনস্কি

শুক্রবার (৭ জুলাই) সংবাদ মাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

ফিলিস্তিন রেড ক্রিসেন্টও ২ জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে এক বিবৃতিতে বলছে, ২ শহীদের মরদেহ নাবলুসের পুরোনো শহর থেকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে।

আরও পড়ুন : রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলিতে নিহত ৫

ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানায়, নিহত ২ জন হলেন হামজা মাকবুল ও খাইরি শাহীন।

বার্তা সংস্থাটি আরও বলছে, শুক্রবার ইসরায়েলি সেনার নাবলুসে একটি বাড়ি ঘিরে ধরে। এরপর সেখানে গোলাগুলির ঘটনা ঘটে। এতে ২ জন নিহত হওয়ার পাশপাশি আরও ৩ জন আহত হন।

আরও পড়ুন : যুদ্ধের জন্য প্রস্তুত হোন

এদিকে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, নিহত ২ জন গত সপ্তাহে এক ইসরায়েলি পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত ছিলেন।

বার্তা সংস্থা আনাদোলোকে কয়েকজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, নাবলুসে ইসরায়েলের স্পেশাল ফোর্সের সেনারা প্রবেশ করলে সেখানে ফিলিস্তিনি বন্দুকধারীর সাথে তাদের সংঘর্ষ হয়।

আরও পড়ুন : পাকিস্তানে ভূমিধসে ৮ শিশুর মৃত্যু

২ জন প্রত্যক্ষদর্শী দেখেন, আল কুদসের সড়কে থাকা আরো ইসরায়েলি সেনা নাবলুসে প্রবেশ করছেন।

উল্লেখ্য, মাত্র ২ দিন আগে জেনিনের শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনীর ব্যাপক হামলায় ১২ ফিলিস্তিনি নিহত হন এবং আহত হন ১০০-এরও বেশি মানুষ। এ ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারো গুলি করে ২ জনকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। সূত্র: আল জাজিরা।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা