আন্তর্জাতিক

কেনিয়ায় ট্রাকচাপায় ১০০ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : কেনিয়ার পশ্চিমাঞ্চলে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে কয়েকটি গাড়িকে ধাক্কা দিলে কমপক্ষে ৪৮ জনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : জনগণ ষড়যন্ত্র প্রতিরোধ করবে

শুক্রবার (৩০ জুন) স্থানীয় পুলিশ কমান্ডার জিওফ্রে মায়েক জানিয়েছেন, ‘কেরিচো-নাকুরু মহাসড়কে এই দুর্ঘটনায় এখন পর্যন্ত ৪৮ জনের মৃত্যুর বিষয়টি আমরা নিশ্চিত হতে পেরেছি। এখনো দু-একজন ট্রাকটির নিচে আটকা পড়ে আছে বলে আশঙ্কা করা হচ্ছে।’

পুলিশ কমান্ডার বলেন, ‘এ দুর্ঘটনায় আরও ৩০ জন গুরুতর আহত হয়েছেন। তাদেরকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই সংখ্যা আরও বেশি হতে পারে, তবে এখন পর্যন্ত ৩০ জনের বিষয়ে আমরা নিশ্চিত হতে পেরেছি।’

আরও পড়ুন : মেক্সিকোতে তাপপ্রবাহে শতাধিক মৃত্যু

মায়েক জানান, ‘আমরা সন্দেহ করছি, কেরিচো অভিমুখী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে বাস স্টেশনে দাঁড়িয়ে থাকা কয়েকটি মিনিবাসের ওপর উঠে যায় এবং স্টেশনে দাঁড়িয়ে থাকা যাত্রীদের চাপা দিলে এ হতাহতের ঘটনা ঘটে।’

স্থানীয় টেলিভিশনগুলোর সম্প্রচারিত ফুটেজে কয়েকটি দুমড়েমুচড়ে যাওয়া গাড়ি দেখা গেছে।

আরও পড়ুন : ট্রলারডুবিতে ৫ জেলের লাশ উদ্ধার

কেরিচোর গভর্নর এরিক মুতাই জানিয়েছেন, ‘আমি খুবই মর্মাহত। কেরিচোর জনগণের জন্য এটি শোকাবহ মুহূর্ত। প্রিয়জন হারানো পরিবারগুলোর প্রতি আমি সমবেদনা জানাচ্ছি।’

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, সাম্প্রতিক বছরগুলোতে কেনিয়া সড়ক দুর্ঘটনায় নিহত মানুষের সংখ্যা বাড়ছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা