আন্তর্জাতিক

মার্কিন কনস্যুলেটে গোলাগুলি, নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের জেদ্দায় মার্কিন কনস্যুলেট ভবনের বাইরে গোলাগুলিতে ২ জন নিহত হয়েছেন।

আরও পড়ুন : ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত

বুধবার (২৮ জুন) সৌদি আরব এবং যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। খবর আল-জাজিরার।

মক্কা অঞ্চলের পুলিশের মুখপাত্র বলেছেন, এক ব্যক্তি জেদ্দা গভর্নরেটের মার্কিন কনস্যুলেট ভবনের কাছে গাড়ি থামান এবং হাতে একটি আগ্নেয়াস্ত্র নিয়ে বেরিয়ে আসেন। এসময় নিরাপত্তা কর্তৃপক্ষ ‘প্রয়োজন অনুযায়ী তাকে মোকাবিলার উদ্যোগ নেয়’ এবং গুলি বিনিময়ের ফলে তার মৃত্যু হয়।

আরও পড়ুন : ইউক্রেনে রুশ হামলায় নিহত ১০

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) গুলিতে এক নিরাপত্তারক্ষীর মৃত্যুর খবর নিশ্চিত করেছে। তিনি কনস্যুলেটের বেসরকারি নিরাপত্তা সংস্থার সদস্য ছিলেন।

মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, বন্দুকযুদ্ধে কোনো মার্কিন নাগরিক হতাহত হননি। সৌদি কর্তৃপক্ষ ঘটনার তদন্ত করছে। তাদের সঙ্গে যোগাযোগ রাখছে মার্কিন দূতাবাস এবং কনস্যুলেট।

আরও পড়ুন : আসুন বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হই

প্রসঙ্গত, লোহিত সাগরের তীরে অবস্থিত বন্দর নগরীটিতে মার্কিন কনস্যুলেট লক্ষ্য করে এর আগেও একাধিকবার হামলার চেষ্টা হয়েছিল।

২০১৬ সালে কনস্যুলেটের বিপরীত পাশে ডা. সোলিমান ফকিহ হাসপাতালের পার্কিং লটের কাছে একজন সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্ত করেন নিরাপত্তা কর্মীরা। তারা এগিয়ে গেলে ওই ব্যক্তি আত্মঘাতী বোমার সাহায্যে নিজেকে উড়িয়ে দেন। এতে হামলাকারী নিহত এবং আরও দুজন আহত হন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা