ফাইল ছবি
আন্তর্জাতিক

বাংলাদেশ-ভারত ট্রেন ভাড়া বাড়ছে

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ-ভারতের মধ্যে চলাচল করা ট্রেনগুলোর ভাড়া বাড়ছে। ডলারের মূল্যবৃদ্ধির সঙ্গে সংগতি রেখে এ ভাড়া বাড়ানো হয়েছে।

আরও পড়ুন: এবার সৌদি বাদশার অতিথি ১৩০০ জন

বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকের কার্যালয়ের উপ-পরিচালক (ইন্টারচেঞ্জ) মো. মিহরাবুর রশিদ খান স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়, ডলারের মল্যবৃদ্ধির সঙ্গে সংগতি রেখে আন্তর্দেশীয় মৈত্রী এক্সপ্রেস, বন্ধন এক্সপ্রেস ও মিতালী এক্সপ্রেস ট্রেনের নির্ধারিত ভাড়া সমন্বয় করা হয়ে থাকে। আগামী ১ জুলাই থেকে মৈত্রী, মিতালী ও বন্ধন এক্সপ্রেস ট্রেনে এ বাড়তি ভাড়া কার্যকর হবে।

মৈত্রী এক্সপ্রেসে রেলপথে ঢাকা-কলকাতা এসি সিটের ভাড়া চার হাজার ৭৯৫ টাকা করা হয়েছে, যা বর্তমানে চার হাজার ১৯৫ টাকা। এসি চেয়ারের ভাড়া দুই হাজার ৯৬৫ টাকা থেকে বেড়ে তিন হাজার ৫৩০ টাকা করা হয়েছে। এক থেকে পাঁচ বছরের শিশুদের জন্য ৫০ শতাংশ ছাড় রয়েছে। এ ক্ষেত্রে পাসপোর্ট অনুসারে বয়স নির্ধারিত হবে।

আরও পড়ুন: আরও ১ বাংলাদেশির মৃত্যু

মিতালী এক্সপ্রেস ট্রেনে ভাড়া নির্ধারণ করা হয়েছে এসি চেয়ার তিন হাজার ৭৮৫ টাকা, যার বর্তমানে তিন হাজার ২১০ টাকা। এসি সিট চার হাজার ৬৫ টাকা থেকে বাড়িয়ে চার হাজার ১৭৫ টাকা এবং এসি বার্থ পাঁচ হাজার ৯১৫ টাকা থেকে বাড়িয়ে ছয় হাজার ৫৭০ টাকা করা হয়েছে।

অন্যদিকে, বন্ধন এক্সপ্রেস ট্রেনের এসি সিটের ভাড়া বাড়িয়ে দুই হাজার ৯০০ টাকা করা হয়েছে। এসি চেয়ারের ভাড়া বাড়িয়ে দুই হাজার ২৬৫ টাকা করা হয়েছে। পাঁচ বছর বয়স পর্যন্ত শিশুদের ভাড়া হবে মূল ভাড়ার ৫০ শতাংশ।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা