ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক
মালয়েশিয়ায় অগ্নিকাণ্ড

আরও ১ বাংলাদেশির মৃত্যু

আন্তর্জাতিক মৃত্যু : মালয়েশিয়ায় ছাপাখানায় অগ্নিকাণ্ডে দগ্ধ ৪ বাংলাদেশির মধ্যে মো. সাইফুল ইসলাম নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশির সংখ্যা বেড়ে ৪ জনে দাঁড়িয়েছে।

আরও পড়ুন : সুদানে ৫ শিশুসহ নিহত ১৭

রোববার (১৮ জুন) স্থানীয় সময় সকাল সাড়ে ১০ টায় সারডাং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

মৃত্যুকালে তার বয়স ছিল ৪২ বছর এবং বাড়ি যশোরে।

চিকিৎসকরা জানান, শনিবার (১৭ জুন) রাত থেকে সাইফুলের শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি। তার অবস্থা ক্রমাগত খারাপের দিকে যাচ্ছিল। রোববার ভোর ৫ টার দিকে মালয়েশিয়ায় থাকা সাইফুলের নিকট আত্মীয় খালিদ হাসান রিপনের কাছে ফোনে সাইফুলের শারীরিক পরিস্থিতির কথা জানানো হলে তিনি সকাল ৮ টায় হাসপাতালে ছুটে যান। এ সময় সাইফুলের শারীরিক অবস্থা গুরুতর।

আরও পড়ুন : চাঁদপুরে গুলিতে নিহত ১

সাড়ে ১০ টায় হাসপাতাল থেকে ফোনে রিপন জানান, সাইফুল মারা গেছেন। তার মৃত্যু হাসপাতাল কর্তৃপক্ষও নিশ্চিত করেছে।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (১৫ জুন) মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের বান্ডারবারু বাঙ্গির তামান ইন্ডাস্ট্রি সোলেমানের জুমু এসডিএন বিএইচডি নামের একটি ছাপাখানায় অগ্নিকাণ্ড ঘটে।

আরও পড়ুন : দেশের ৬ অঞ্চলে ঝড়বৃষ্টির সম্ভাবনা

এতে ঘটনাস্থলেই ঝিনাইদহের লিটন (৩৪) ও পাবনার মোরাদ আলী মোল্লা (৩৮) মারা যান এবং দগ্ধ ৪ জনকে আশঙ্কাজনক অবস্থায় সারডাং হাসপাতালে নেওয়া হয়।

শুক্রবার (১৬ জুন) সারডাং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মনির উজ্জামান (৪২)।

আরও পড়ুন : ঘূর্ণিঝড়ে ব্রাজিলে নিহত ১১, নিখোঁজ ২০

দুর্ঘটনায় নিহত লিটনের বাড়ি ঝিনাইদহে, মেরাদ আলীর বাড়ি পাবনায়, মনির উজ্জামানের বাড়ি যশোরে এবং মো. সাইফুল ইসলামের যশোরে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রাজা (২৯)। বাবলু রহমান (৪৪) চিকিৎসা নিয়ে শনিবার বাসায় ফিরেছেন। তাদের ২ জনের বাড়িও যশোরে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা