ফাইল ছবি
আন্তর্জাতিক

উত্তর প্রদেশে তাপদাহে ৩৪ প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তর প্রদেশের বালিয়া জেলায় তীব্র তাপদাহে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে চিকিৎসাধীন ৩৪ জনের মৃত্যু হয়েছে। নিহতদের সবার বয়স ৬০ বছরের বেশি বলে জানা যায়।

আরও পড়ুন: আসামে ক্ষতিগ্রস্ত ৩৪ হাজার মানুষ

শনিবার (১৭ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আলজাজিরা।

প্রতিবেদনে বলা হয়, উত্তর প্রদেশের রাজধানী লখনউ থেকে প্রায় ৩০০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে বালিয়া জেলায় এই হতাহতের ঘটনা ঘটেছে। তাদের আগে থেকে স্বাস্থ্যগত সমস্যা ছিল, যা তীব্র গরমের কারণে আরও খারাপ হয়ে থাকতে পারে।

বালিয়ার চিফ মেডিক্যাল অফিসার জয়ন্ত কুমার জানিয়েছেন, সকল ব্যক্তিই কিছু অসুস্থতায় ভুগছিলেন এবং প্রচণ্ড গরমের কারণে তাদের অবস্থা আরও খারাপ হয়েছিল। এছাড়াও বেশিরভাগ মৃত্যু হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক এবং ডায়রিয়ার কারণে হয়েছে বলে জানা তিনি।

আরও পড়ুন: ১১ কৃষককে গলা কেটে হত্যা

প্রসঙ্গত, বালিয়াসহ উত্তর প্রদেশের বিভিন্ন জেলায় তীব্র দাবদাহ চলছে। ভারতের আবহাওয়া দফতরের তথ্যে দেখা গেছে, শুক্রবার বালিয়ায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৪ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস বেশি।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা