ফাইল ছবি
আন্তর্জাতিক

১১ কৃষককে গলা কেটে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক: নাইজেরিয়ার উত্তরপূর্বাঞ্চলের কুয়াইয়ানগিয়া গ্রামে কৃষি খামারে হামলা চালিয়ে ১১ কৃষককে গলা কেটে হত্যা করা হয়েছে।

আরও পড়ুন: স্কুলে সন্ত্রাসী হামলায় নিহত ২৫

শনিবার (১৭ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

ঘটনার জন্য সশস্ত্র গোষ্ঠী বোকো হারামকে দায়ী করছে স্থানীয় মিলিশিয়া বাহিনী। মিলিশিয়া সদস্যরা জানায়, বোর্নো রাজ্যের রাজধানী মাইদুগুরি থেকে ১৫ কিলোমিটার দূরে কুয়াইয়ানগিয়া গ্রামে শুক্রবার এ ঘটনা ঘটে। মিলিশিয়া নেতা উমর আরি বলেন, কাছাকাছি মোলাই গ্রামের সৈন্য ও মিলিশিয়া বাহিনী যাতে টের না পায় তাই হামলাকারীরা বন্দুক ব্যবহার না করে ছুড়ি দিয়ে গলা কেটে হত্যা করেছে।

আরও পড়ুন: বেলারুশে পারমাণবিক অস্ত্র মোতায়েন

মিলিশিয়া নেতা বাবাকুরা কুলো বলেন, জঙ্গিরা ক্ষেতে কাজ করা ১১জন কৃষককে আটক করে তাদের জমিতে সারিবদ্ধভাবে দাঁড় করায়। পরে পিছমোড়া করে হাত বেঁধে গলা কেটে দেয়।

নিহতরা সবাই পার্শ্ববর্তী ডালওয়া গ্রামের, যেখানে চরমপন্থী হামলা থেকে বাঁচতে শত শত মানুষ মাইদুগুড়িতে পালিয়ে গিয়েছিলো। কয়েকমাস ধরে আবার ফিরে আসছিলো তারা।

প্রসঙ্গত, গত মাসেও ক্যামেরুনের সীমান্তবর্তী বোর্নো রাজ্যের বাংকি জেলায় দুটি পৃথক হামলায় সাতজন কৃষক নিহত এবং ২২ জনকে অপহরণের ঘটনা ঘটেছে।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা