আন্তর্জাতিক

স্কুলে সন্ত্রাসী হামলায় নিহত ২৫

আন্তর্জাতিক ডেস্ক : পূর্ব আফ্রিকার দেশ উগান্ডায় একটি স্কুলে সন্ত্রাসী হামলায় অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আরও আটজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন : রাশিয়ার পারমাণবিক অস্ত্র মোতায়েন

শনিবার (১৭ জুন) বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (১৬ জুন) রাতে একটি মাধ্যমিক বিদ্যালয়ে হামলা চালায় জঙ্গিরা। এ সময় তারা একটি ছাত্রাবাস পুড়িয়ে দেয় এবং খাবার লুট করেছে।

আরও পড়ুন : বিশ্বজুড়ে আরও ১১০ মৃত্যু

জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) স্থানীয় মিত্র অ্যালাইড ডেমোক্রেটিক ফোর্সের (এডিএফ) এই হামলায় এখন পর্যন্ত স্কুল থেকে ২৫টি মরদেহ উদ্ধার করা হয়েছে। গুরুতর আহত আরও ৮ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহতদের মধ্যে কতজন স্কুলছাত্র, তা এখনও জানা যায়নি।

প্রসঙ্গত, চলতি বছরের এপ্রিলে কঙ্গোর পূর্বাঞ্চলে একটি গ্রামে এডিএফ হামলা চালিয়ে ২০ জনকে হত্যা করে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

সংস্কারের অভাবে নষ্টের পথে ফুলবাড়ী মাইক্রোওয়েভ স্টেশন

দিনাজপুরের ফুলবাড়ীতে অবস্থিত গুরুত্বপূর্ণ যোগাযোগ...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

‘শেখ হাসিনা আসছে’ স্লোগানে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

লক্ষ্মীপুরে ‘শেখ হাসিনা আসছে’ স্লোগান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা