ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হজযাত্রীদের জন্য বিশেষ প্রদর্শনী

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবে হজযাত্রীদের অভিজ্ঞতাকে সমৃদ্ধ করতে ইসলামের সম্মানিত স্থান নিয়ে প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

আরও পড়ুন : ব্রিকসের সদস্য হচ্ছে বাংলাদেশ

সোমবার (১২ জুন) ইসলামিক আর্ট মিউজিয়াম ও ওয়ুন জেদ্দা চ্যারিটি অ্যাসোসিয়েশনের সহযোগিতায় জেদ্দা পার্কের তেহরাল হলে ২ দিনব্যাপী এ প্রদর্শনী শুরু হয়।

প্রদর্শনীতে সৌদি আরবের ২৬ শিল্পীর ফটোগ্রাফ, পেইন্টিং, বই, পাণ্ডুলিপিসহ ঐতিহাসিক ১০০ টি সংগ্রহ প্রদর্শনের ব্যবস্থা করা হয়।

আরও পড়ুন : মালয়েশিয়ায় আগুনে ২ বাংলাদেশির মৃত্যু

হজযাত্রা নির্বিঘ্ন করার জন্য সৌদি সরকারের নানা ধরনের সুযোগ-সুবিধা তুলে ধরা এ প্রদর্শনীর প্রধান লক্ষ্য। এতে মধ্যযুগ থেকে অটোমান যুগ ও আধুনিক কাল পর্যন্ত পবিত্র হজের নানা দৃশ্যের শৈল্পিক চিত্রায়ন করা হয়েছে।

ক্রিয়েটিভিটি জোন ফাউন্ডেশনের ব্যবসা উন্নয়ন পরামর্শ দাতা ও প্রদর্শনীর সংগঠক ড. জুহাইর মাইমানি বলেন, আধ্যাত্মিকতায় পরিপূর্ণ পবিত্র হজ সফল করতে মুসলিম দেশগুলোর সম্মিলিত প্রচেষ্টা তুলে ধরা এ প্রদর্শনীর প্রধান লক্ষ্য।

আরও পড়ুন : ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প

বিশেষত এতে মক্কা ও মদিনায় হজযাত্রীদের সেবায় সৌদি আরবের উল্লেখযোগ্য ভূমিকা তুলে ধরা। সেই সাথে মক্কার অবস্থা, হজের তাৎপর্য এবং বিশ্বব্যাপী মুসলমানদের জীবনে এর প্রভাব তুলে ধরা।

এছাড়া প্রদর্শনীটি অমুসলিমদের মধ্যে ইসলাম সম্পর্কে বড় ধরনের উপলব্ধি তৈরিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

আরও পড়ুন : সন্ধ্যায় আঘাত হানবে ‘বিপর্যয়’

মূল প্রদর্শনীতে রয়েছে হজ সংশ্লিষ্ট ফটোগ্রাফি, যেখানে সৌদি আরবের ৩ ফটোগ্রাফার খালেদ খাদের, সুসান বাখিল ও ইমাদ আল-হুসেইনির ধারণ করা ছবি প্রদর্শন করা হচ্ছে। পাশাপাশি এতে স্থানীয় নানা সংস্কৃতি ও ঐতিহ্য, ফটোগ্রাফ ও শিল্পকর্ম এবং লাইভ ক্যালিগ্রাফি ওয়ার্কশপ এবং ইসলামিক ডিজাইনগুলোর প্রদর্শন করা হয়।

খবর : আরব নিউজ

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা