ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

আফগানিস্তানে সড়ক দুর্ঘটনায় নিহত ২৪

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় সার-ই পোল প্রদেশের সায়াদ জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২৪ জন নিহত এবং ১৫ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে অধিকাংশই নারী।

আরও পড়ুন : ভারতে ৫৭ শতাংশ কম বৃষ্টিপাত

বৃহস্পতিবার (৮ জুন) এক প্রতিবেদনে জানিয়েছে আফগান বার্তা সংস্থা দ্য খ্যামা প্রেস।

দ্য খ্যামা প্রেস বলছে, আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় সার-ই পোল প্রদেশের সায়াদ জেলায় সড়ক দুর্ঘটনায় অন্তত ২৪ জন নিহত এবং ১৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন তালেবান কর্মকর্তারা।

আরও পড়ুন : বাংলাদেশ থেকে কর্মী নেবে ইতালি

সড়ক দুর্ঘটনা এবং এর ফলে বহু মানুষ নিহত ও আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন সার-ই পোল প্রদেশের তালেবান পুলিশের মুখপাত্র দিন মোহাম্মদ নাজারি।

বুধবার (৭ জুন) তিনি বলেন, অসাবধানতাবশত গাড়ি চালানোর কারণে একটি মিনিবাস (হাইস) নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে নিচে উপত্যকায় পড়ে যায়।

তালেবান কর্মকর্তারা জানান, দুর্ঘটনায় নিহতদের মধ্যে ১২ জন নারী, ৮ জন শিশু এবং ৪ জন পুরুষ। তারা আলটো থেকে সার-ই পোল প্রদেশের সায়াদ জেলার খাজা ইয়াগানা গ্রামে যাচ্ছিলেন।

আরও পড়ুন : বঙ্গোপসাগরে ৩ নম্বর সতর্ক সংকেত

আহতদের চিকিৎসার জন্য নিকটস্থ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলেও জানিয়েছেন তারা।

সংবাদ মাধ্যমটি বলছে, সম্প্রতি আফগানিস্তান জুড়ে সড়ক দুর্ঘটনার সংখ্যা ব্যাপক হারে বেড়েছে। ফলে অসংখ্য মানুষ হতাহত হয়েছেন। অসাবধানে গাড়ি চালানো, পাকা রাস্তার অভাব, যানবাহন ভালোভাবে রক্ষণাবেক্ষণ না করা এবং ট্রাফিক আইন মেনে চলার ব্যর্থতার কারণে এ ধরনের সড়ক দুর্ঘটনা ঘটে থাকে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা