ছবি : সংগৃহিত
আন্তর্জাতিক
মধ্যপ্রদেশে গণবিবাহ

২৯৬ মেক-আপ বক্সে জন্মনিরোধক

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের মধ্যপ্রদেশে গণবিবাহের একটি অনুষ্ঠানে নবদম্পতিদের মাঝে কনডম এবং জন্মনিরোধক পিল উপহারস্বরূপ বিতরণ করা হয়েছে।

আরও পড়ুন : ভারতে বাস দুর্ঘটনায় নিহত ৭, আহত ১৬

উপহারস্বরূপ প্রদান করা মেক-আপ বক্সের মধ্যে এই জন্মনিরোধক বিতরণ করা হয়।

সোমবার (২৯ মে) আয়োজিত এই অনুষ্ঠানে একসাথে ২৯৬ দম্পতির বিয়ে সম্পন্ন করা হয়েছে।

স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা পরিবার পরিকল্পনা সম্পর্কিত একটি সচেতনতামূলক কর্মসূচির অংশ হিসাবে এই জন্মনিরোধক উপকরণ বিতরণ করেছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

আরও পড়ুন : স্পেনে ৩০ সেকেন্ডে ভোট গ্রহণ সম্পন্ন!

গণবিবাহ প্রকল্পের সূচনা করেছিলেন ভারতের মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান। এই প্রকল্পে বিবাহে ইচ্ছুক অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়া শ্রেণির তরুণ তরুণীদের একসঙ্গে একত্রিত করে বিয়ের বন্দোবস্ত করে দেয় সরকার। সরকারি খরচে গণবিয়ের এ আয়োজন সম্পন্ন হয়।

আরও পড়ুন : মেক্সিকোয় পুলিশের সাথে সংঘর্ষে নিহত ১০

মধ্যপ্রদেশে সরকারের এই গণবিয়ে প্রকল্পের অংশ হিসেবেই নববিবাহিত দম্পতিদের মাঝে কনডম এবং জন্মনিরোধক পিল বিতরণ করা হয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা