ছবি-সংগৃহীত
আন্তর্জাতিক

সচিবের চেয়ে বেতন কম প্রধানমন্ত্রীর!

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর চেয়ে বেশি বেতন পেয়ে থাকেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা। এমনকি পাকিস্তানের প্রধানমন্ত্রীর বেতন দেশটির কেন্দ্রীয় মন্ত্রী ও সচিবদের চেয়েও কম।

আরও পড়ুন : যুক্তরাষ্ট্রের মন্টানায় টিকটক নিষিদ্ধ!

মঙ্গলবার (১৬ মে) পাকিস্তানের পাবলিক অ্যাকাউন্টস কমিটির (পিএসি) কাছে পেশ করা নথিতে এসব তথ্য উঠে এসেছে।

পাকিস্তানের সুপ্রিম কোর্টের বিচারকদের বেতন দেশটির প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, মন্ত্রী, ফেডারেল সচিব এবং সংসদ সদস্যদের চেয়েও বেশি। বেতন পাওয়ার ক্ষেত্রে পাকিস্তানের প্রধান বিচারপতি প্রথম, সুপ্রিম কোর্টের বিচারপতিরা দ্বিতীয়, প্রেসিডেন্ট তৃতীয় স্থানে রয়েছেন। অন্যদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী দেশটির মন্ত্রী ও ফেডারেল সচিবদের চেয়েও কম বেতন পেয়ে থাকেন।

আরও পড়ুন : ভারতে পদ হারালেন আইনমন্ত্রী

পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান নূর খান কমিটির সদস্যদের জানান, পাকিস্তানের প্রেসিডেন্টের বেতন যেখানে ৮ লাখ ৯৬ হাজার ৫৫০ পাকিস্তানি রুপি সেখানে দেশটির প্রধানমন্ত্রী বেতন পান ২ লাখ ১ হাজার ৫৭৪ রুপি। একই সময়ে, পাকিস্তানের প্রধান বিচারপতি বেতন পান ১৫ লাখ ২৭ হাজার ৩৯৯ রুপি।

এছাড়া পাকিস্তানের সুপ্রিম কোর্টের বিচারপতিদের বেতন ১৪ লাখ ৭০ হাজার ৭১১ রুপি এবং কেন্দ্রীয় মন্ত্রীরা বেতন পান ৩ লাখ ৩৮ হাজার ১২৫ রুপি। অন্যদিকে দেশটির একজন সংসদ সদস্য বেতন পান ১ লাখ ৮৮ হাজার রুপি এবং ২২তম গ্রেডের একজন অফিসার বেতন পান ৫ লাখ ৯১ হাজার ৪৭৫ রুপি।

রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি এবং সুপ্রিম কোর্টের অন্যান্য বিচারপতিরা বেতন ছাড়াও কী কী সুযোগ-সুবিধা পান, তা জানতে চেয়েছিল পিএসি। কিন্তু সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার মঙ্গলবারের বৈঠকে হাজির না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে কমিটি।

আরও পড়ুন : ১৭ দিন পর ৪ জীবিত শিশু উদ্ধার!

তাকে আগামী সপ্তাহের বৈঠকে সর্বোচ্চ আদালতের অন্তত ১০ বছরের ব্যয়ের হিসাব কমিটির কাছে পেশ করার নির্দেশনা দেওয়া হয়েছে। অন্যথায় তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারির হুঁশিয়ারি দিয়েছে পিএসি।

দ্য নিউজ ইন্টারন্যাশনাল জানিয়েছে, পাকিস্তানের সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার গত মঙ্গলবার দেশটির শীর্ষ আদালতের গত ১০ বছরের বেশি সময়ের ব্যয়ের অডিটের জন্য পিএসি’র সামনে উপস্থিত হননি।

কমিটি আগামী মঙ্গলবার অনুষ্ঠিতব্য বৈঠকে তাকে আবারও তলব করেছে এবং হাজির না হলে তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারির হুঁশিয়ারি দিয়েছে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা