ছবি-সংগৃহীত
আন্তর্জাতিক

আমার মাথায় আঘাত করা হয়েছিল

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধী দল পিটিআইয়ের চেয়ারম্যান ইমরান খান বলেছেন, গ্রেফতার করার পর তাঁর সঙ্গে ভালো আচরণ করেছেন তদন্তকারী সংস্থা ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরোর (এনএবি) সদস্যরা। তবে গ্রেফতার করার সময় তাঁর মাথায় আঘাত করা হয়েছিল।

আরও পড়ুন : বিচার বিভাগের মৃত্যু হয়েছে

শুক্রবার (১২ মে) ইসলামাবাদ হাইকোর্টে সাংবাদিকদের সাথে একটি অনানুষ্ঠানিক কথোপকথনে তিনি এ অভিযোগ করেছেন।

ইমরান বলেন, গ্রেপ্তারের পর প্রথমে স্ত্রী বুশরা বিবির সঙ্গে যোগাযোগ করতে পারেননি। আমি এনএবি সদস্যদের অনুরোধ করেছিলাম, তাঁরা যেন আমাকে স্ত্রীর সঙ্গে কথা বলার সুযোগ দেন। পরে ল্যান্ডফোনে বুশরার সঙ্গে কথা বলতে দেন তাঁরা।

গত মঙ্গলবার ইসলামাবাদ হাইকোর্ট প্রাঙ্গণ থেকেই ইমরান খানকে গ্রেফতার করেন এনএবির সদস্যরা। এতে রেঞ্জার্স সদস্যদের সহায়তা নিয়েছিলেন তাঁরা। ইমরানকে গ্রেফতারের পর পাকিস্তানজুড়ে সহিংস বিক্ষোভ হয়। এতে অন্তত আটজন নিহত হয়েছেন।

আরও পড়ুন : জামিন পেলেন ইমরান খান

গ্রেফতারের পর দেশে সহিংস বিক্ষোভের বিষয়ে ইমরান বলেন, ‘যা কিছু ঘটেছে তা আমি কীভাবে থামাতে পারতাম? আমি আগেই বলেছিলাম যে গ্রেপ্তারের প্রতিক্রিয়া হবে।’

সাবেক প্রধানমন্ত্রী প্রশ্ন করেন, ‘যখন আমাকে (হেফাজতে নেওয়া হয়েছিল), তখন আমি কীভাবে দায়ী হতে পারি?’

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিওতে ইমরান বলেছেন,‘আমি হাইকোর্টে বসে ছিলাম। তাদের আমাকে গ্রেপ্তার করার কোনো কারণ ছিল না। আমাকে অপহরণ করা হয়েছে।’

আরও পড়ুন : ইমরান খানের সাথে প্রেসিডেন্টের সাক্ষাৎ

তিনি আরো বলেন, ‘কারাগারে নেওয়ার পর তারা (এনএবি) আমাকে প্রথমবারের মতো ওয়ারেন্ট দেখিয়েছিল। পুলিশ কোথায় গেল? আইন কোথায় গেল? জঙ্গলের আইনে কিংবা সেনাবাহিনী কর্তৃক জোর করে অপহরণ করলে এমনটা হয়।’

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গে কিছু জানেন না স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে চলমান আল...

সন্ধ্যার মধ্যে ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যার মধ্যে বৃষ্টি বা বজ...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

চুরি হচ্ছে ঢাকা-ভাঙ্গা রেললাইনের যন্ত্রাংশ

পদ্মা সেতু চালুর সাথে সাথে দক্ষিণাঞ্চলের স্বপ্নের রেল চালু হওয়ারপর থেকে লাইনে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা