আন্তর্জাতিক

কেরালায় নৌকাডুবে ২০ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের কেরালা রাজ্যে একটি পর্যটকবাহী নৌকাডুবির ঘটনায় অন্তত ২০ জন নিহত হয়েছেন।

আরও পড়ুন : কমনওয়েলথকে পর্যবেক্ষক পাঠানোর আহ্বান

রোববার (৭ মে) সন্ধ্যায় মালাপ্পুরম জেলার তানুর এলাকায় তুভালথিরাম সমুদ্র সৈকতের কাছে নৌকাটি ডুবে যায়। এতে যাত্রী ছিলেন প্রায় ৩০ জন।

কেরালার ক্রীড়ামন্ত্রী ভি আবদুরহিমান বলেছেন, দুর্ঘটনায় এখন পর্যন্ত ২০ জনেরও বেশি লোক মারা গেছে। তাদের বেশির ভাগই শিশু। তারা চলমান স্কুল ছুটির মধ্যে ভ্রমণে এসেছিল।

আরও পড়ুন : নতুন কূপে ২০০ বিলিয়ন ঘনফুট গ্যাস মজুত

ক্রীড়ামন্ত্রী আরও বলেন, ‘নৌকাটি উল্টে যাওয়ার পর নিচে অনেকে আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি। পুলিশ তদন্ত করবে।’

পুলিশ জানায়, উদ্ধারকৃতদের কাছাকাছি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার সঠিক কারণ এখনো জানতে পারেনি পুলিশ।

আরও পড়ুন : সৌদিতে পৌঁছেছেন ৭০ বাংলাদেশি

এদিকে দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিহতদের পরিবারকে দুই লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। মালাপ্পুরম জেলা কালেক্টরকে একটি সমন্বিত জরুরি উদ্ধার অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন তিনি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা