ছবি : সংগৃহিত
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে ফের বন্দুক হামলা, নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রে টেক্সাস অঙ্গরাজ্যের ডালাসের উত্তরাঞ্চলে একটি শপিংমলে বন্দুকধারীর হামলায় কমপক্ষে ৯ জন নিহত হয়েছেন।

আরও পড়ুন : মণিপুরে জাতিগত সংঘাত, নিহত ৫৪

বন্দুক হামলার ঘটনা নিশ্চিত করেছে দেশটির ইমার্জেন্সি সার্ভিস। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে বিবিসি।

ডালাসের অ্যালেন শহরে ওই হামলার পরপরই শপিংমল থেকে শত শত মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়।

এক বন্দুকধারী শপিংমলের লোকজনকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে বলে এক প্রত্যক্ষদর্শী জানান।

আরও পড়ুন : ফসফরাস বোমা হামলার অভিযোগ

এদিকে ওই হামলার পর পুলিশের গুলিতে বন্দুকধারী নিহত হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে। পুলিশ বলছে, একজন ব্যক্তিই বন্দুক নিয়ে হামলা চালিয়েছে।

ধারণা করা হচ্ছে, নিহতদের মধ্যে বেশ কয়েকজন শিশুও রয়েছে। ওই হামলায় কমপক্ষে সাতজন আহত হয়েছে। তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

এই বন্দুক হামলাকে ‌‘ভয়াবহ ট্র্যাজেডি’ হিসেবে বর্ণনা করে টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবোট বলেছেন যে, তারা স্থানীয় কর্তৃপক্ষকে যে কোনো ধরনের সহায়তা দিতে প্রস্তুত।

আরও পড়ুন : যুক্তরাজ্যে রাজতন্ত্রবিরোধীদের বিক্ষোভ

এপি নিউজকে ফনটাইন পেটন নামের এক প্রত্যক্ষদর্শী জানান, শপিংমলে তার কানে হেডফোন থাকার পরেও তিনি গোলাগুলির শব্দ শুনতে পেয়েছেন।

তিনি বলেন, লোকজন যখন শপিংমল থেকে বের হয়ে যাচ্ছিল তখন তারা বাইরে বেশ কয়েকজনের মরদেহ দেখতে পান।

আমি প্রার্থনা করছিলাম যেন এর মধ্যে কোনো শিশু না থাকে জানিয়ে তিনি বলেন, কিন্তু বেশ কয়েকজন শিশুও নিহত হয়েছে বলে মনে হচ্ছে।

আরও পড়ুন : অবশেষে রাজমুকুট চার্লসের মাথায়

গান ভায়োলেন্স আর্কাইভ সূত্রে, চলতি বছর যুক্তরাষ্ট্রে কমপক্ষে ১৯৮টি গোলাগুলির ঘটনা ঘটেছে। চলতি সপ্তাহের শুরুতে টেক্সাস পুলিশ এক ব্যক্তিকে গ্রেফতার করে। ওই ব্যক্তি নয় বছর বয়সী এক শিশুসহ তার পাঁচ প্রতিবেশীকে গুলি করে হত্যা করে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব গ্রহণ জাতিসংঘের

সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

সেমিকন্ডাক্টর শিল্প নিয়ে আশাবাদী প্রধানমন্ত্রী

সব বাধা অতিক্রম করে স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরক...

শিল্পকলার প্রশংসায় রুনা লায়লা

বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে শুক্রবার সন্ধ্যায...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা