আন্তর্জাতিক

সার্বিয়ায় স্কুলে গুলি, নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক : সার্বিয়ার বেলগ্রেডে একটি প্রাথমিক বিদ্যালয়ে এক শিক্ষার্থীর এলোপাতাড়ি গুলিতে আট শিক্ষার্থীসহ এক নিরাপত্তারক্ষী নিহত হয়েছে।

আরও পড়ুন : স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে

বুধবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ওই ছাত্রের গুলিতে এক শিক্ষকসহ আরও কমপক্ষে ছয় শিক্ষার্থী আহত হয়েছেন।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, স্কুলে গুলির ঘটনায় আট শিশু ও একজন নিরাপত্তারক্ষী নিহত হয়েছেন। এছাড়া গুলিতে আহত এক শিক্ষকসহ ছয় শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ বলেছে, সপ্তম শ্রেণির এক ছাত্রকে স্কুলের চত্বর থেকে আটক করা হয়েছে।

আরও পড়ুন : রুয়ান্ডায় বন্যা-ভূমিধস, নিহত ৯৫

বেলগ্রেডের ভ্লাদিস্লাভ রিবনিকার প্রাথমিক বিদ্যালয়ের চত্বর থেকে এক শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ।

এই ঘটনার পরপরই হেলমেট ও বুলেটপ্রুফ পোশাক পরা পুলিশ কর্মকর্তারা স্কুলের চারপাশ ঘিরে রেখেছে। ভ্লাদিস্লাভ রিবনিকা স্কুলের পাশের একটি উচ্চ বিদ্যালয়ের এক মেয়ে শিক্ষার্থী সার্বিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল আরটিএসকে বলেছে, ‘আমি বাচ্চাদের চিৎকার করে স্কুল থেকে পালিয়ে যেতে দেখেছি। অভিভাবকরা এসেছিলেন, তারা আতঙ্কে ছিলেন। পরে আমি তিনটি গুলির শব্দ শুনতে পেয়েছি।’

আরও পড়ুন : পদ্মাসেতু রেল সংযোগের ব্যয় বাড়ছে

স্কুলে গুলির ঘটনায় আহত শিক্ষক ও শিক্ষার্থীদের বর্তমানে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। গুলির পেছনের কারণ সম্পর্কে জানতে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে বলে সার্বিয়ার পুলিশের বিবৃতিতে জানানো হয়েছে।

বেলগ্রেডের একটি শিশু ক্লিনিকের ভারপ্রাপ্ত পরিচালক সিনিসা ডুসিক বলেছেন, এক ছাত্রী মাথায় আঘাত পেয়েছে এবং তার অস্ত্রোপচার চলছে। সে গুরুতর জখম হয়েছে।

আরও পড়ুন : ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল হবে না

প্রসঙ্গত, বলকান রাষ্ট্র সার্বিয়াতে গোলাগুলির ঘটনা তুলনামূলক বিরল। এই দেশটিতে অত্যন্ত কঠোর বন্দুক আইন রয়েছে। অবৈধ বন্দুক হস্তান্তর বা নিবন্ধন করার জন্য মালিকদের উদ্দেশ্যে একাধিকবার সাধারণ ক্ষমা ঘোষণা করেছে দেশটির সরকার।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা