ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

আমিরাতে টিকটক করে ৫ প্রবাসী গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক : টিকটকে অপ্রীতিকর ও অশালীন ভিডিও প্রকাশ করায় ৫ প্রবাসীকে গ্রেফতার করেছে সংযুক্ত আরব আমিরাতের পুলিশ। আটক প্রবাসীরা ফিলিপাইনের নাগরিক।

আরও পড়ুন : ১১ দিন বাল্কহেড চলাচল বন্ধ থাকবে

ফিলিপাইনের দুবাই ও নর্দান আমিরাতের কনস্যুল জেনারেল সংবাদ মাধ্যম খালিজ টাইমসকে জানিয়েছেন, বিষয়টির ওপর খুব কাছ থেকে নজর রাখছেন তারা। ঐ প্রবাসীদের বিরুদ্ধে অভিযোগ এসেছে, তারা টিকটকে অপ্রীতিকর ও অশালীন ভিডিও প্রকাশ করেছেন।

এদিকে আটক একজনের এক আত্মীয়র দাবি, ফিলিপাইনের ঐ নাগরিকরা শুধুমাত্র মজার উদ্দেশ্যে টিকটক ভিডিও করেছিলেন। তাদের কোনো ধারণা ছিল না, ভিডিও প্রকাশের জন্য আইনি ঝামেলায় পড়তে হবে।

আরও পড়ুন : সিসি ক্যামেরা বসাচ্ছে ইরান

তিনি আরও দাবি করেন, গ্রেফতারকৃতদের যৌনকর্মী মনে করে গ্রেফতার করা হয়েছে। কিন্তু বিষয়টি সত্য নয়।

ফিলিপাইন কনস্যুল জেনারেল রোনাতো দুয়েনস জানান, আটককৃতদের বিরুদ্ধে এখন তদন্ত চালাচ্ছে শারজাহ পুলিশ। তিনি আরব আমিরাতে বসবাসরত ফিলিপিনোদের উপদেশ দিয়েছেন, তারা যেন দেশটির সংস্কৃতির প্রতি সম্মান রেখে চলেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে কী পোস্ট করছে সে বিষয়ে সতর্ক থাকেন।

আরও পড়ুন : কঙ্গোয় সন্ত্রাসী হামলা, নিহত ২০

ফিলিপাইনের প্রবাসী শ্রমিক মন্ত্রণালয়ের সচিব সুসান তোতস ওপেল বলেন, তারা এ মামলার পরবর্তী শুনানির জন্য অপেক্ষা করছেন। আরব আমিরাত সাইবার আইন কঠোরভাবে প্রয়োগ করছে।

তিনি আরও বলেন, দেশটি নিজস্ব সংস্কৃতি ও নৈতিকতার প্রতি খুবই সংবেদনশীল। তাদের সংস্কৃতি ভিন্ন। তাই আমাদের এর প্রতি খুবই শ্রদ্ধাশীল হতে হবে।

খবর : খালিজ টাইমস

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা