সংগৃহীত
আন্তর্জাতিক

ইতালিতে নিষিদ্ধ হচ্ছে ইংরেজি ভাষা

আন্তর্জাতিক ডেস্ক : ইউরোপের দেশ ইতালিতে নিষিদ্ধ হতে যাচ্ছে ইংরেজি ভাষা। আনুষ্ঠানিক যোগাযোগের ক্ষেত্রে ইংরেজি শব্দের ব্যবহার নিষিদ্ধের উদ্যোগ নিয়েছে দেশটি। বিদেশি ভাষার ব্যবহার কমাতে দেশটির সংসদে তোলা হয়েছে একটি কঠোর বিল।

আরও পড়ুন : ইরান সীমান্তে ৪ পাক সেনা নিহত

রোববার (২ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন।

সংবাদমাধ্যমটির দেওয়া তথ্য অনুযায়ী, ইতালির বর্তমান প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির রাজনৈতিক দল ব্রাদার্স অব ইতালি সংসদে এ সংক্রান্ত একটি বিল উত্থাপন করেছে। এতে বলা হয়েছে, কোনো ইতালিয়ান নাগরিক আনুষ্ঠানিক যোগাযোগের ক্ষেত্রে যদি ইংরেজি বা বিদেশি কোনো ভাষা ব্যবহার করেন তাহলে তাকে ১ লাখ ইউরোরও বেশি জরিমানা করা হবে।

ইতালির সংসদের নিম্নকক্ষ চেম্বার অব ডেপুটিসে সরকারের পক্ষ হয়ে বিলটি উত্থাপন করেন ফাাবিও রাম্পেলি। এতে সমর্থন জানিয়েছেন প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি।

আরও পড়ুন : যুদ্ধে ইউক্রেনের ২৬২ ক্রীড়াবিদ নিহত

এই বিলটিতে সব বিদেশি ভাষার কথা বলা হয়েছে, তবে বিশেষভাবে টার্গেট করা হয়েছে ‘ইংরেজিপ্রীতি’-কে। বিলটির খসড়ায় বলা হয়েছে ইংরেজিপ্রীতি ইতালিয়ান ভাষাকে ‘খাটো করছে এবং দমিয়ে দিচ্ছে।’ এছাড়া বিলটিতে আরও বলা হয়েছে, যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়নে না থাকার কারণে বিষয়টি আরও খারাপ হচ্ছে।

সংসদে উত্থাপিত বিলটিতে আনুষ্ঠানিক কাগজপত্র ও দলিলেও ইংরেজি ভাষার ব্যবহার নিষিদ্ধের কথা বলা হয়েছে। যারমধ্যে কোম্পানির নামের সংক্ষিপ্ত শব্দ এবং পদবীর ক্ষেত্রেও ইংরেজি শব্দ ব্যবহার না করার বিষয়টি রয়েছে।

অন্যদিকে ইতালিতে যেসব বিদেশি সংস্থা রয়েছে তাদের অভ্যন্তরীন সকল কাগজপত্র এবং চাকরির চুক্তিনামার কপি অবশ্যই ইতালিয়ান ভাষায় থাকতে হবে বলে হয়েছে এতে। বিলটির খসড়ায় আরও বলা হয়েছে, ‘এ বিষয়টি কোনো ফ্যাশন নয়, যদিও ফ্যাশন আসে যায়, কিন্তু ইংরেজিপ্রীতির আলাদা প্রভাব রয়েছে।’

আরও পড়ুন : ইরানে চুল খোলা রাখায় নারী গ্রেফতার

এছাড়া এতে বলা হয়েছে, যেসব প্রতিষ্ঠান নন-ইতালিয়ানদের সঙ্গে কাজ করে তাদেরও ইতালিয়ান ভাষাকে প্রাধান্য দিতে হবে।

এদিকে বিলটি কার্যকর হওয়ার আগে সংসদে এটি নিয়ে বিতর্ক হবে। এছাড়া বিলটি কার্যকরে জনপ্রশাসনে এমন একটি অফিস থাকতে হবে যেটির ‘লিখিত, মৌখিক জ্ঞান এবং ইতালিয়ান ভাষাতে পাণ্ডিত্য’ থাকতে হবে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

দৌলতদিয়ায় শিক্ষার্থীদের নিয়ে নৌ-পুলিশের সচেতনতামূলক কর্মসূচি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকায় জলদুর্ঘটনা প্রতিরোধ এবং বর্ষা মৌসুম...

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল সারা দেশে আগামী ১০ আগস্ট একযোগে প্রকাশ...

আমি নিজেই একজন জুলাই যোদ্ধা: হিরো আলম

দেশের আলোচিত-সমালোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম। ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থা...

গাব ফল কেন খাবেন? জেনে নিন এর উপকারিতা

বাংলাদেশে সহজলভ্য দেশীয় ফলগুলোর মধ্যে 'গাব' একটি পুষ্টিকর ও ঔষধিগুণসম...

বেবি পাউডারে ক্যানসারের ঝুঁকি, নিষ্পত্তিতে ৬৮ হাজার কোটি টাকা অফার

জনসন অ্যান্ড জনসন কোম্পানির বেবি পাউডার এবং ট্যাল্ক উপাদানযুক্ত অন্যান্য পণ্য...

ওপেনএআইয়ের এআই মডেলের ‘সাইবার হামলা’ ঘিরে বিতর্ক

কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে নতুন বিতর্ক শুরু হয়েছে, যার কেন্দ্রে রয়েছে ওপেনএআ...

আর্থিক সংকটে রোনালদোর আল-নাসর

নতুন মৌসুম শুরুর আগেই বড় আর্থিক সংকটে পড়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর ক্লাব আল-না...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা