সংগৃহীত
আন্তর্জাতিক

ইরান সীমান্তে ৪ পাক সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক : ইরান সীমান্তে পাকিস্তানের টহলরত চার সেনা সদস্য নিহত হয়েছেন। পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

আরও পড়ুন : ইরানে চুল খোলা রাখায় নারী গ্রেফতার

শনিবার (১ এপ্রিল) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে আল জাজিরা।

পাকিস্তান সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, কেচ জেলার জলগাই সেক্টরে পাকিস্তান-ইরান সীমান্তে একটি নিয়মিত সীমান্ত টহলে অংশ নেওয়া সেনা সদস্যদের ওপর হামলা চালানো হয়। এতে ৪ সেনা সদস্য প্রাণ হারান। তবে এখনও পর্যন্ত কোনো গোষ্ঠী ওই হামলার দায় স্বীকার করেনি।

নিহত সেনা সদস্যদের পরিচয় পাওয়া গেছে। তার হলেন শের আহমেদ, মুহাম্মদ আসগর, মুহাম্মদ ইরফান ও আবদুর রশিদ।

আরও পড়ুন : যুক্তরাষ্ট্রে টর্নেডোর তাণ্ডব, নিহত বেড়ে ২১

সামরিক বাহিনীর মিডিয়া শাখা আইএসপিআর এক বিবৃতিতে বলেছে, ইরানে পরিচালিত একদল সন্ত্রাসী পাকিস্তান-ইরান সীমান্তে টহলরত পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর সদস্যদের ওপর আক্রমণ করেছে। এসব সন্ত্রাসীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধ করতে ইরানের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

পাকিস্তান এবং ইরানের মধ্যে ৯০০ কিলোমিটারেরও বেশি (৫৬২ মাইল) সীমান্ত। অতীতেও এ ধরনের বেশ কিছু হামলার ঘটনা ঘটেছে।

বিদ্রোহী বেলুচ জাতীয়তাবাদী দলগুলো বলছে, তারা আঞ্চলিক সম্পদের একটি বৃহৎ অংশের জন্য লড়াই করছে। সীমান্তের দুই পাশে বেলুচ গোষ্ঠীগুলো সক্রিয় রয়েছে।

আরও পড়ুন : বোরকা ছাড়া বের না হতে সতর্কবার্তা

গত জানুয়ারিতে বেলুচিস্তানে ইরান সীমান্তে চার নিরাপত্তা কর্মকর্তার হত্যার ঘটনায় নিন্দা জানিয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। সে সময় তিনি বলেন, আমরা আশা করি ইরান নিশ্চিত করবে যে তাদের মাটি যেন আন্তঃসীমান্ত হামলার জন্য ব্যবহার না হয়।

জানুয়ারিতে প্রদেশের বোলান জেলায় যাত্রীবাহী ট্রেনে বিস্ফোরণে অন্তত ১৩ জন আহত হয়।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা