আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে সিরিজ হামলায় নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের মিসিসিপিতে সিরিজ বন্দুক হামলায় কমপক্ষে ৬ জনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: পাকিস্তানে বন্দুক হামলায় নিহত ৯

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) স্থানীয় সময় বেলা ১১টার এই বন্দুক হামলার ঘটনা ঘটে।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে বিবিসি জানায়, গোলাগুলির ঘটনার পর নিহত তিন ব্যক্তিকে দু’টি বাড়ির ভেতরে মৃত অবস্থায় পাওয়া গেছে। অন্যদের একটি দোকানে, একটি গাড়িতে এবং একটি রাস্তার মধ্যে পাওয়া গেছে।

আরও পড়ুন: বিশ্বজুড়ে আরও ৬১১ মৃত্যু

জানা গেছে, শুক্রবার এক বন্দুকধারী প্রথমে একটি স্থানীয় দোকানে প্রবেশ করে একজনকে গুলি করে, তারপর কাছের একটি বাড়িতে গিয়ে যেখানে সে একজন নারীকে গুলি করে হত্যা করে। এসময় ওই নারীর স্বামীও আহত হয়।

এক স্থানীয় প্রত্যক্ষদর্শী জানায়, সন্দেহভাজন ওই ব্যক্তি ‘হাতে একটি লম্বা বন্দুক নিয়ে ছদ্মবেশ পরিহিত অবস্থায় ছিল’। ইথান চেজ নামে ১৯ বছর বয়সী অন্য একজন প্রত্যক্ষদর্শী ডব্লিউআরইজি-টিভিকে বলেছেন, তিনি বন্দুক-হাতে ওই সন্দেহভাজনকে দেখেছেন।

আরও পড়ুন: ট্রাক থেকে ১৮ মরদেহ উদ্ধার

সবশেষ আদমশুমারির তথ্য অনুসারে মিসিসিপি অঙ্গরাজ্যের আরকাবুতলা শহরে জনসংখ্যা ৩শ জনেরও কম। হামলার ঘটনায় মিসিসিপি ব্যুরো অব ইনভেস্টিগেশনকে তদন্তে সহযোগিতা করতে বলা হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

নবম পে-স্কেল বাস্তবায়নে নতুন জটিলতা, সরকারকে আইএমএফের পরামর্শ 

সরকারি চাকরিজীবীদের বহুল প্রত্যাশিত নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন অন...

হামের উপসর্গে  মৃত্যু আরও ৫, মোট প্রাণহানি ৮২৫

গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু হয়েছে, ফলে হাম ও এর উ...

আগামী ৫ দিন দেশজুড়ে ভারি বর্ষণ

আগামী ৫ দিন দেশজুড়ে হালকা থেকে মাঝারি এবং স্থানভেদে মাঝারি ধরনের ভারি থেকে ভা...

যথাসময়ে হবে রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরু...

বাগেরহাটে আইনজীবী হত্যা: ৫০ ঘণ্টায় গ্রেফতার ৪, উদ্ধার ছোরা

বাগেরহাটে আলোচিত আইনজীবী এডভোকেট নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলায় বড় অগ্রগতি প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা