ছবি: সংগৃহীত
পরিবেশ

৬ বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

সান নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যে ভয়াবহ টর্নেডো আঘাত হেনেছে। দেশটির আরও কয়েকটি রাজ্যেও ঝড় আঘাত হানার আশঙ্কা রয়েছে। তবে বিপরীত মেরুতে অবস্থানের কারণে বাংলাদেশে এ ধরনের আবহাওয়া পরিস্থি হওয়ার সম্ভাবনা নেই।

আরও পড়ুন : মহান স্বাধীনতা দিবস

রোববার (২৬ মার্চ) সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, ঢাকাসহ রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া ও বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় দেশের অন্যান্য অঞ্চল আংশিক মেঘলাসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমের একটি লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। তবে এর কোনো অস্বাভাবিক প্রভাব প্রকৃতিতে নেই।

আরও পড়ুন : যুক্তরাষ্ট্র টর্নেডো, নিহত বেড়ে ২৬

এ সময় সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। ঢাকায় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৮-১৫ কিলোমিটার, যা অস্থায়ী দমকা হাওয়ায় ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে বয়ে যেতে পারে।

আজ ঢাকায় সূর্যাস্ত হবে ৬টা ১২ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ৫৬ মিনিটে। সকাল ৬ টায় বাতাসের আপেক্ষিক আদ্রতা ছিল ৯১ শতাংশ।

আরও পড়ুন : প্রাণহানিতে শীর্ষে জাপান

গত ২৪ ঘণ্টায় কিশোরগঞ্জের নিকলিতে সর্বোচ্চ ২২ মি.মিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আবহাওয়া সামান্য পরিবর্তন হতে পারে।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় এবং মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

আরও পড়ুন : সৌদিতে সড়ক দুর্ঘটনায় ২ বাংলাদেশি নিহত

রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ৩৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ১৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা