ছবি-সংগৃহীত
আন্তর্জাতিক

বাস-কার সংঘর্ষে ২১ জনের মৃত্যু

সান নিউজ ডেস্ক: পাকিস্তানে বাস ও কারের মুখোমুখি সংঘর্ষে ২১ জনের প্রাণহানি ঘটেছে। আহত হয়েছেন আরও অন্তত ১২ জন। দুর্ঘটনার পর ঘটনাস্থলে চালানো হচ্ছে উদ্ধার অভিযান। আহতদের নেয়া হয়েছে হাসপাতালে।

আরও পড়ুন: নিহতের সংখ্যা ৭ হাজার ছাড়িয়েছে

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) রাতে পাকিস্তানের খাইবার পাকতুনখাওয়ার কোহিস্তানে এই মর্মান্তিক দূর্ঘটনা ঘটে।

পাকিস্তানের সংবাদমাধ্যম ডন জানিয়েছে, খাইবার পাকতুনখাওয়ারের কোহিস্তানে বাস ও কারের মধ্যে সংঘর্ষের ঘটনার পর গাড়ি দুটি খাদে পড়ে যায়। এতে ২১ জনের মৃত্যু এবং আহত হয়েছে অন্তত ১২ জন।

স্থানীয় পুলিশ কর্মকর্তা শের খান জানিয়েছেন, যাত্রীবাহী বাসটি ঘিজার থেকে রাওয়ালপিন্ডিতে যাচ্ছিল, আর কারটি বিপরীত দিক থেকে আসছিল। নিহতদের মধ্যে ১৬ জন বাসের ও ৫ জন কারের যাত্রী।

আরও পড়ুন: ক্ষতিগ্রস্ত কারাগার, ২০ আইএস উধাও

তিনি আরও জানান, দুর্ঘটনার সময় বাসটিতে ঠিক কতসংখ্যক যাত্রী ছিলেন সে তথ্য সংগ্রহ করা হচ্ছে, একইসঙ্গে কারটিতে থাকা যাত্রী সংখ্যার তথ্যও জানার চেষ্টা চলছে।

এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। তিনি শোকাতুর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। এছাড়া আহতদের যথাযথ চিকিৎসা দিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন।

সান নিউজ/জেএইচ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা