আন্তর্জাতিক

ধ্বংসস্তূপের নিচে সন্তান জন্ম 

সান নিউজ ডেস্ক : স্মরণকালের সবচেয়ে ভয়াবহ ভূমিকম্পে আক্রান্ত সিরিয়ার আলেপ্পো শহরে একটি ধ্বংসস্তূপের নিচে শিশুর জন্ম হয়েছে। শিশুটি সুস্থ থাকলেও তার মা তাকে জন্ম দিয়েই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন।

আরও পড়ুন: তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্প ২৪ ঘণ্টায় ৪৩৬৫ মরদেহ উদ্ধার

ফ্রি প্রেস জার্নাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। খবরে বলা হয়, সকালে স্থানীয়রা ধ্বংসস্তূপ ও এর আশপাশে নিখোঁজ বা আহতদের উদ্ধার কাজ করছিলেন। এ সময় এক নারীকে দেখতে পান তারা। তিনি সন্তান প্রসব করেছিলেন। এরপরই তার মৃত্যু হয়। কিন্তু শিশুটিকে জীবিত উদ্ধার করা গেছে।

এ ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। সেটিতে দেখা যায়, এক ব্যক্তি সদ্যজাত শিশুটিকে নিয়ে দৌড়াচ্ছেন। এ সময় শিশুটির শরীরে কোনো কাপড় ছিল না।

ভিডিওটি মাইক্রো ব্লগিং সাইট টুইটারে পোস্ট করেছেন সানি পাওয়ান নামে এক ব্যবহারকারী। ক্যাপশনে তিনি লিখেছেন- সিরিয়ার আলেপ্পোয় এক শিশুর জন্মক্ষণ, তার মা ধ্বংসস্তূপের নিচে ছিল, সন্তান প্রসবের পরই তিনি মারা গেছেন। সিরিয়া ও তুরস্কের মানুষকে আল্লাহ ধৈর্য্য ধরার ক্ষমতা দেন ও ভূমিকম্পে হতাহতদের ওপর দয়া করুন।

আরও পড়ুন: ভূমিকম্পে নিখোঁজ এক বাংলাদে‌শি উদ্ধার

আফরিন শহরের ধ্বংসস্তূপ থেকেও এক শিশুকে জীবিত উদ্ধার করেছে সহায়তাকারীরা। কিন্তু তার বাবা-মা মারা গেছেন।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা