আন্তর্জাতিক

সহায়তার ঘোষণা বাইডেনের

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্ক-সিরিয়া সীমান্ত অঞ্চলে ভয়াবহ ভূমিকম্পে ভয়াবহ বিপর্যয় দেখা দিয়েছে। এখন পর্যন্ত এই দুই দেশে কমপক্ষে ৫৬০ জনের নিহত এবং ২ হাজারেরও বেশি মানুষ আহত হয়েছে। এমন পরিস্থিতিতে দেশগুলো সহায়তার পাঠানোর নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

আরও পড়ুন: তুরস্কে ভয়াবহ ভূমিকম্প নিহতের সংখ্যা বেড়ে ৫০০

সোমবার (০৬ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছেন প্রেসিডেন্টের জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা জ্যাক সুলিভান।

এক টুইটবার্তায় জ্যাক সুলিভান বলেন, তুরস্ক ও সিরিয়ায় ধ্বংসাত্মক ভূমিকম্পের খবরে যুক্তরাষ্ট্র গভীরভাবে উদ্বিগ্ন। তিনি বলেন, যেকোনো ধরনের সহায়তা দিতে আমরা প্রস্তুত আছি।

তিনি আরও বলেন, তুরস্ক সরকারের সঙ্গে সমঝোতা করে আমরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং সবচেয়ে ক্ষতিগ্রস্তদের সহায়তায় করণীয় ঠিক করতে ইউএসএআইডিসহ কেন্দ্রীয় সংস্থাগুলোকে নির্দেশ দিয়েছেন বাইডেন।

এরআগে যেকোনও দেশ থেকে আন্তর্জাতিক সাহায্য পাঠানোর অনুরোধ জানিয়েছে তুরস্কের সরকার।

মার্কিন ভূতাত্তিক জরিপ সংস্থা জানিয়েছে, ভোর ৪টা ১৭ মিনিটে তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৮। কয়েক মিনিট পর আবারও একাধিক আফটার শক। ভূমিকম্পের উৎপস্থিতস্থল ছিল দক্ষিণাঞ্চলীয় প্রদেশ খারমানমারাসের গাজিয়ানতেপ শহরের কাছে। গভীরতা ভূপৃষ্ঠে থেকে ১৭ দশমিক ৯ কিলোমিটারে।

আরও পড়ুন: ভেজাল ওষুধ তৈরি, সর্বোচ্চ যাবজ্জীবন

রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি জানিয়েছে, কাহরামানমারাস, গাজিয়ানতেপ, সানলিউরফা, দিয়াবাকির, আদানা, আদিয়ামান, মালতা, হাতায় এবং কিলিসে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শহরগুলোর চারদিকে ধ্বংসস্তূপের চিত্র। ভবন ধসে অনেকে চাপা পড়েছে। নিখোঁজ সদ্যদের হন্য হয়ে খোঁজ করতে দেখা গেছে পরিবারের সদস্যদের।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা