ছবি : সংগৃহিত
আন্তর্জাতিক
আল্পস পর্বতমালায় তুষারধস

অস্ট্রিয়া ও সুইজারল্যান্ডে নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক : ইউরোপের আল্পস পর্বতমালার অস্ট্রিয়া ও সুইজারল্যান্ড অংশে সম্প্রতি বেশ কয়েকটি তুষারধসে অন্তত ১০ জনের মৃত্যু ঘটেছে। নিহতদের মধ্যে নিউজিল্যান্ড, চীন ও জার্মানির পর্যটক রয়েছেন।

আরও পড়ুন : নিহতের সংখ্যা বেড়ে ৫০০

রোববার (৫ ফেব্রুয়ারি) অস্ট্রিয়ান পুলিশ সেখানে পাঁচ পর্বতারোহীর মৃত্যুর সংবাদ নিশ্চিত করে বলে এক প্রতিবেদন প্রকাশ করে বিবিসি।

শনিবার (৪ ফেব্রুয়ারি) ১৭ বছরের নিউজিল্যান্ডের এক তরুণ, ৩২ বছরের একজন চীনা নাগরিক এবং জার্মানির ৫০ বছরের একজন স্কি করার সময় তুষারধসে চাপা পড়ে মারা যান।

আরও পড়ুন : চিলিতে দাবানলে নিহত ২৩

বিবিসি আরও জানায়, তুষারধসে নিহতেরা মূলত সেখানে স্কি করতে গিয়েছিলেন। মারাত্মক তুষারপাত ও ঝড়ো বাতাসের কারণে অস্ট্রিয়ায় চার মাত্রার তুষারধস সতর্কতা জারি করা হয়েছিল। দেশটিতে এটি আবহাওয়াজনিত দ্বিতীয় সর্বোচ্চ সতর্কতা।

আবহাওয়া অফিস ঘোষিত সতর্কতা জারি করা হলেও রাজধানী ভিয়েনার স্কুলগুলোতে ছুটি থাকায় পশ্চিম অস্ট্রিয়ার স্কি রিসোর্টগুলোতে উপচে পড়ে পর্যটক। এর ফলে তুষাড়ধসে হতাহতের এ দুর্ঘটনা ঘটেছে।

আরও পড়ুন : ভূমধ্যসাগরে ১০ অভিবাসীর মৃত্যু

সুইস প্রশাসন জানিয়েছে, শনিবার সকালে ৫৬ বছরের এক নারী এবং ৫২ বছরের একজন পুরুষ স্কি করার সময় তুষারের নিচে চাপা পড়ে মারা গেছেন।

তারা আরও জানান, তাদের তৃতীয় সঙ্গী অক্ষত অবস্থায় সেখান থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছিলেন।

আরও পড়ুন : নাইজেরিয়ায় বন্দুক হামলায় নিহত ৪০

প্রসঙ্গত, আল্পস পর্বতমালায় তুষারধস নিয়মিত ঘটনা বলেও জানিয়েছে সংবাদ মাধ্যম বিবিসি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা