ফাইল ছবি
আন্তর্জাতিক

ভূমধ্যসাগরে ১০ অভিবাসীর মৃত্যু

সান নিউজ ডেস্ক: তিউনিসিয়া থেকে ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে নারী ও শিশুসহ অন্তত ১০ অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: বেলুনটি আসলে ওয়েদার ডিভাইস

ইতালির কোস্টগার্ডের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। নিহতদের মধ্যে তিন নারী ও এক শিশু রয়েছে।

ইতালীয় কোস্টগার্ড শুক্রবার জানায়, আগের রাতে তারা একটি ছোট মাছ ধরার নৌকা তীরে তুলে আনে। পরে সেখান থেকে ৮ জনকে মৃত এবং ৪২ জনকে জীবিত উদ্ধার করা হয়। অভিবাসন প্রত্যাশীদের মধ্যে গিনি, ক্যামেরুন, বুরকিনা ফাসো, নাইজার, মালি ও আইভরি কোস্টের নাগরিকরা রয়েছেন।

বলা হয়েছে, তিউনিসিয়া থেকে নৌকটি যাত্রা শুরু করেছিল কয়েকদিন আগে। মৃতরা সবাই হাইপোথারমিয়াতে মারা গেছে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন: গ্যাস থাকবে না যেসব এলাকায়

এর আগে বৃহস্পতিবার ইতালীয় কোস্টগার্ডকে অভিবাসন প্রত্যাশীদের বহনকারী নৌকাটির কথা মাল্টার কর্তৃপক্ষ। কারণ ভূমধ্যসাগরের যে স্থানে নৌকাটি শনাক্ত হয়েছিল, সেটি মাল্টার নিয়ন্ত্রণাধীন এলাকা।

জানা যায়, এতদিন লিবিয়া উপকূলের কাছে বিভিন্ন দাতব্য সংস্থার বিপুল সংখ্যক নৌযান থাকতো যাতে অভিবাসন প্রত্যাশীদের উদ্ধার করা যায়। কিন্তু ইতালীয় নতুন সরকারের এক ডিক্রির কারণে আগের সংখ্যা ও তাদের কার্যক্রম অনেকটা কমে এসেছে।

আরও পড়ুন: গ্যাস থাকবে না যেসব এলাকায়

এ বিষয়ে ডক্টরস উইদাউট বর্ডারস (এমএসএফ) টুইটারে লিখেছে, এটি অগ্রহণযোগ্য যে, মাল্টার অনুসন্ধান ও উদ্ধার অঞ্চলে ফের একটি নৌকায় প্রাণহানির ঘটনা ঘটেছে, অথচ এ ঘটনা এড়ানো সম্ভব ছিল।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা