আন্তর্জাতিক

নাইজেরিয়ায় বন্দুক হামলায় নিহত ৪০

আন্তর্জাতিক ডেস্ক: নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় রাজ্য কাতসিনায় বন্দুকধারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে অন্তত ৪০ জনের প্রাণহানি ঘটেছে।

আরও পড়ুন: বাংলাদেশ সমৃদ্ধির পথে বিশ্বের বিস্ময়

শনিবার (৪ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

কাটসিনা রাজ্যের পুলিশের মুখপাত্র গাম্বো ইসাহ জানিয়েছেন, একটি স্থানীয় ডাকাত দল কাটসিনার বাকোরি এলাকার একটি গ্রামে আক্রমণ চালায়। এসময়ে তারা ওই গ্রামের গবাদিপশু লুট করে জঙ্গলে পালিয়ে যায়।

আরও পড়ুন: পানি সঙ্কটে দক্ষিণ আফ্রিকা

তিনি বলেন, এসময়ে একটি স্থানীয় গোষ্ঠী একত্রিত হয়ে বন্দুকধারীদের তাড়া করে। এতে মারাত্মক সংঘর্ষ এবং ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটে।

ইসাহ আরও বলেন, দুষ্কৃতকারীদের ধরতে পুলিশের একটি যৌথ অভিযান চলছে। তাদের শাস্তির আওতায় আনা হবে।

আরও পড়ুন: প্রাণহানির শীর্ষে জাপান

ইজেরিয়ার নাগরিকদের জন্য এখন প্রধান উদ্বেগের বিষয় হলো পার্লামেন্ট ও প্রেসিডেন্ট বুহারির একজন উত্তরাধিকারী নির্বাচন। প্রেসিডেন্ট বুহারি গত ৮ বছর আগে নিরাপত্তা উদ্বেগ অবসানের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসেন।

নিরাপত্তা সূত্র জানায়, কাতসিনায় মৃতের সংখ্যা প্রায় ৫০ জন। শুক্রবার ঝোপ থেকে নিহতদের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সংঘর্ষে আহতদের কাঙ্করা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

আরও পড়ুন: মাহিকে উপ-কমিটিতে রাখার নির্দেশ

কাতসিনার নিরাপত্তা বিষয়ক বিশেষ উপদেষ্টা ইব্রাহিম আহমেদ বলেন, স্থানীয় সম্প্রদায়কে আইন নিজের হাতে তুলে নিতে নিরুৎসাহিত করা হয়েছে। কারণ এটি মারাত্মক পরিণতির দিকে নিয়ে যেতে পারে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা