সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক: গত চার দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ তুষারঝড়ে বিপর্যস্ত হয়ে পড়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার (২৩ ডিসেম্বর) এই ঝড় ‘বোম্ব সাইক্লোন’-এ রূপ নেওয়ার পর বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে ১০ লাখের বেশি মানুষ। বন্ধ করে দেওয়া হয় মহাসড়ক, বাতিল হয়েছে হাজার হাজার ফ্লাইট।

আরও পড়ুন: আ’লীগের জাতীয় সম্মেলন আজ

ন্যাশনাল ওয়েদার সার্ভিস (এনডব্লিউএস) জানিয়েছে, যুক্তরাষ্ট্রে ভয়াবহ তুষারঝড়ের কারণে ২০ কোটির বেশি মানুষ সতর্কতার আওতায় রয়েছে। দেশটির কোথাও কোথাও তাপমাত্রা হিমাঙ্কের নিচে ৪৮ ডিগ্রি সেলসিয়াসে (-৫৫ ডিগ্রি ফারেনহাইট) পৌঁছেছে।

হ্যামবুগের্র বাসিন্দা জেনিফার অরল্যান্ডো জানান, রাস্তায় কিছুই দেখা যাচ্ছে না। আমরা কোথাও যাচ্ছি না। মহাসড়কে একটি গাড়ি চাকা পিছলে বিদ্যুৎলাইনে ধাক্কা দেওয়ার পর তার বাসা চার ঘণ্টা বিদ্যুৎবিচ্ছিন্ন ছিল।

আরও পড়ুন: একদিনেই শনাক্ত প্রায় ৫ লাখ

পাওয়ার আউটেজ ডট ইউএস জানায়, তীব্র শীতের মধ্যে বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় দুর্ভোগে পড়েছেন লাখ লাখ গ্রাহক।

নর্থ ও সাউথ ডাকোটা, ওকলাহোমা, আইওয়াসহ অন্যান্য স্থানের পরিবহন বিভাগগুলো প্রায় শূন্য দৃশ্যমানতা, বরফে ঢাকা রাস্তা ও তুষারঝড়ের খবর দিয়েছে। এমন পরিস্থিতিতে বাসিন্দাদের বাড়িতে থাকার জন্য জোরালো আহ্বান জানিয়েছে তারা।

আরও পড়ুন: ভারতে সামরিক ট্রাক খাদে, নিহত ১৬

এমন পরিস্থিতিতে চালকদের রাস্তায় না উঠতে পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। নিউইয়র্কের গভর্নর ক্যাথি হচুল এক প্রেস ব্রিফিংয়ে বলেছেন, রাস্তাগুলো আইস স্কেটিং রিংকের মতো হতে চলেছে। এর ওপর গাড়ি চলতে পারবে না।

ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়ারের তথ্য মতে, গত শুক্রবার যুক্তরাষ্ট্র প্রায় পাঁচ হাজার ফ্লাইট বাতিল করা হয়েছে এবং আরও ৭ হাজার ৬০০টি বিলম্বিত হয়েছে।

আরও পড়ুন: পাকিস্তানে বিস্ফোরণে হতাহত ১১

এনডব্লিউএসের গ্লাসগো শাখার প্রধান পূর্বাভাসদাতা রিচ মালিয়াওকো বলেছেন, সেখানে বাতাসের তাপমাত্রা রাতারাতি মাইনাস ৬০ ডিগ্রি ফারেনহাইটে (মাইনাস ৫১ ডিগ্রি সেলসিয়াস প্রায়) নেমে গিয়েছিল। এই আবহাওয়া অত্যন্ত বিপজ্জনক বলে সতর্ক করেছেন তিনি।

মালিয়াওকো বলেছেন, এ ধরনের ঠান্ডা বাতাসে আপনি যদি গরম কাপড় না পরেন, তাহলে অনাবৃত ত্বক পাঁচ মিনিটেরও কম সময়ে ফ্রস্টবাইটে আক্রান্ত হতে পারে।

আরও পড়ুন: শনিবার কখন কোথায় লোডশেডিং

ফ্রস্টবাইটে আক্রান্ত হলে শরীরে উষ্ণ রক্তপ্রবাহের অভাবে ত্বকের টিস্যু জমে গিয়ে ফেটে যেতে পারে এবং কিছু ক্ষেত্রে অঙ্গহানি পর্যন্ত হতে পারে।

মন্টানার আবহাওয়া এতটাই হিমশীতল হয়ে পড়েছে যে, গরম পানি বাতাসে ছুড়ে দিলে সঙ্গেই তা বরফে পরিণত হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনা ভিডিও শেয়ার করেছে এনডব্লিউএস মিসৌলা।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা