সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে বিদ্যুৎহীন অর্ধলক্ষাধিক মানুষ

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়া ও নেভাদায় প্রবল তুষারঝড় আঘাত হেনেছে। বর্তমানে অর্ধলক্ষাধিক মানুষ বিদ্যুৎ পরিষেবার বাইরে রয়েছেন।

আরও পড়ুন: আফগানিস্তানে তুষারপাতে ১৫ প্রাণহানি

রোববার (৩ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

ঝড়ের কারণে শনিবার ইন্টারস্টেট ৮০ মহাসড়কের ৭৫ মাইল (১২১ কিলোমিটার) দীর্ঘ এলাকা বন্ধ করে দেওয়া হয়। নেভাদা অঙ্গরাজ্য সীমান্তের কাছে অবস্থিত ট্রাকির ক্যালিফোর্নিয়া হাইওয়ে পেট্রোল অফিস সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে বলেছে, ‘তুষারঝড়ের কারণে গাড়িচালকদের কাছে যেতে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে জরুরি কর্মীদের।’

ইউএস ন্যাশনাল ওয়েদার সার্ভিসের আবহাওয়াবিদ জানিয়েছেন, উচ্চতর স্থানগুলোতে ৩ মিটার (১০ ফুট) পর্যন্ত তুষারপাত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, যা লেক তাহোয়ের কাছে বসবাসকারী লোকদের জন্য ‘জীবন-হুমকির উদ্বেগ’ তৈরি করতে পারে।

আরও পড়ুন: রাফাহতে আশ্রয় শিবিরে হামলা, নিহত ১১

বিবিসি জানান, শুক্রবার বন্ধ হওয়া লেক তাহোয়ের আশপাশের বেশ কয়েকটি স্কি রিসোর্ট শনিবারও বন্ধ ছিল। তবে স্থানীয় সময় রোববার থেকে এসব রিসোর্ট খোলার আশা করছে কর্তৃপক্ষ।

অবশ্য যুক্তরাষ্ট্রের আরও কিছু অংশ আবার চরম আবহাওয়ার মোকাবিলা করছে। দেশটির টেক্সাসে দাবানল ছড়িয়ে পড়েছে। সেখানে দমকলকর্মীরা কঠিন আবহাওয়ার মধ্যে বিশাল দাবানল নিয়ন্ত্রণে কার্যত লড়াই করছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা