প্রতীকী ছবি
আন্তর্জাতিক

হঠাৎ বিস্ফোরিত বিখ্যাত অ্যাকুরিয়াম

আন্তর্জাতিক ডেস্ক: জার্মানির বার্লিনে মুক্তভাবে দাঁড়িয়ে থাকা অ্যাকুয়াডম অ্যাকুরিয়াম হঠাৎ বিস্ফোরিত হয়েছে।

আরও পড়ুন: জঙ্গিবাদ নির্মূল হয়নি, নিয়ন্ত্রণে আছে

শুক্রবার (১৬ ডিসেম্বর) সকালে এটি বিস্ফোরিত হয়। অ্যাকুরিয়ামটির উচ্চতা ছিল ৮২ ফুট। যা প্রায় আট তলার সমান উঁচু। ১০ লাখ লিটার পানির ধারণক্ষমতা ছিল এটির। অ্যাকুরিয়ামটিতে ছিল ৮০ প্রজাতির দেড় হাজার বিদেশি মাছ।

টুইটারে বার্লিন পুলিশ জানায়, অবিশ্বাস্য ওই ক্ষতির পাশাপাশি ছিটকে আসা কাঁচের আঘাতে দুই জন আহত হয়েছে।

আরও পড়ুন: কোনো আত্মদানই বৃথা যায় না

ডোমঅ্যাকুয়ারি কমপ্লেক্সের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, অ্যাকুরিয়ামটি বিশ্বের বৃহত্তম মুক্তভাবে দাঁড়ানো সিলিন্ডার আকৃতির অ্যাকুরিয়াম ছিল। এটিতে ১০ লাখ লিটারেরও বেশি পানি ছিল।

অ্যাকুরিয়ামটি ফেটে ছড়িয়ে পড়া বিপুল পরিমাণ পানিতে ডোমঅ্যাকুয়ারি কমপ্লেক্স সয়লাব হয়ে যায়। কমপ্লেক্সটির সামনের রাস্তা ও ফুটপাত পানি ও আবর্জনায় ছেয়ে যায়। এ কারণে কমপ্লেক্স সংলগ্ন বার্লিনের একটি গুরুত্বপূর্ণ সড়ক যা আলেকসান্ডাপ্লাৎস থেকে ব্রান্ডেনবুর্গ গেটের দিকে গিয়েছে তা বন্ধ করে দেয় জরুরি বিভাগ।

আরও পড়ুন: ফ্রান্সে অগ্নিকাণ্ডে নিহত ১০

পুলিশ জানিয়েছে, হোটেলের অতিথিরা ভবনটি ছাড়তে থাকায় বার্লিনের প্রায় মাইনাস ৭ ডিগ্রি সেলসিয়াস শীতের মধ্যে তাদের আশ্রয়স্থলে নিয়ে যেতে কমপ্লেক্সটিতে অনেকগুলো বাস পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, ২০০৩ সালে দর্শকদের জন্য উন্মুক্ত করা হয়েছিল অ্যাকুয়াডম। বিশ্বের বৃহত্তম সিলিন্ডার আকৃতির অ্যাকুরিয়াম হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের স্বীকৃতি পেয়েছে এটি। শোনা যায়, অ্যাকুরিয়ামটি নির্মাণে প্রায় ১ কোটি ২৮ লাখ ইউরো (বাংলাদেশি মুদ্রায় ১৩১ কোটি ৭৩ লাখ টাকা প্রায়) খরচ হয়েছিল।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

দুদকের মামলায় চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

ফরিদপুরের বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ইস...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক...

মালয়েশিয়ায় গ্রেফতার ৩২ বাংলাদেশি

মালয়েশিয়ার জোহর রাজ্যে পরিচালিত যৌথ অভিবাসনবিরোধী...

সিঙ্গাপুরের পাসপোর্ট বিশ্বের সেরা, বাংলাদেশের অবস্থান কত?

বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টধারী দেশের স্বীকৃ...

মাদারীপুরে খাল খনন কার্যক্রম পরিদর্শনে এমপি জাহান্দার

মাদারীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শামসুন্নাহার হাই স্কুল-সংলগ্ন দীর্ঘদিনের অ...

খানা-খন্দে ভরপুর মাদারীপুর-শরীয়তপুর মহাসড়ক 

সড়কটি কয়েক মাসের মধ্যেই সড়কের বিভন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও...

পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তার বাধ্যতামূলক অবসর 

বাংলাদেশ পুলিশের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।...

শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ জনতা পার্টির

ভারতে পুলিশি সহিংসতার শিকার মানুষের প্রতি সংহতি জানিয়ে দেশব্যাপী বিক্ষোভ কর্ম...

বৃষ্টির প্রভাবে মনোহরদীর বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী

টানা বৃষ্টির প্রভাবে নরসিংদীর মনোহরদী উপজেলার কাঁচা বাজারের সবজি সরবরাহ উল্লে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা