চীন-যুক্তরাজ্য সম্পর্কের ‘স্বর্ণযুগ’ শেষ
আন্তর্জাতিক

চীন-যুক্তরাজ্য সম্পর্কের ‘স্বর্ণযুগ’ শেষ

আন্তর্জাতিক ডেস্ক : বৃটেনের নতুন প্রধানমন্ত্রী ঋষি সুনাক চীনের সঙ্গে যুক্তরাজ্যের সম্পর্কের তথাকথিত ‘স্বর্ণযুগ’ শেষ হয়েছে বলে সাফ জানিয়ে দিয়েছেন।

আরও পড়ুন : জিনপিংয়ের পদত্যাগ দাবিতে উত্তাল চীন

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হওয়ার পর সুনাক তার প্রথম পররাষ্ট্রনীতির বক্তৃতায় আরও বলেন, আগের দশকের ঘনিষ্ঠ অর্থনৈতিক সম্পর্ক ছিল ‘নিষ্পাপ’।

ঋষি সুনাক বলেন, যুক্তরাজ্যকে এখন প্রতিযোগীদের প্রতি ‘কঠিন বাস্তবতার’ সঙ্গে ইচ্ছাপূরণের চিন্তাভাবনা প্রতিস্থাপন করতে হবে। তবে তিনি ‘স্নায়ু যুদ্ধের’ বিরুদ্ধে সতর্ক করে বলেছেন, চীনের বৈশ্বিক তাৎপর্যকে উপেক্ষা করা যাবে না।

গত মাসে টোরি নেতা ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব নেওয়ার পর থেকে চীনের প্রতি যুক্তরাজ্যের অবস্থান কঠোর করার জন্য টোরি ব্যাকবেঞ্চারদের চাপের মুখে পড়েন ঋষি সুনাক।

আরও পড়ুন : ইতালিতে জরুরি অবস্থা জারি

সোমবার (২৮ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যায় লন্ডনের বাণিজ্যিক এলাকার গিল্ডহলে বার্ষিক লর্ড মেয়রর্স ব্যাঙ্কোয়েট অনুষ্ঠানে ঋষি সুনাকের এ বক্তব্য এল যখন সপ্তাহজুড়ে জিরো কোভিড নীতির বিরুদ্ধে চীনে বিক্ষোভ চলছে।

রোববার (২৭ নভেম্বর) সাংহাইয়ে বেশ কয়েকজনকে গ্রেফতারের খবরও পাওয়া গেছে। সংবাদ সংগ্রহের সময় বিবিসির এক সাংবাদিককেও আটক করা হয়। পরে যদিও তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী ঋষি সুনাক ব্যবসায়ী নেতা ও পররাষ্ট্রনীতি বিশেষজ্ঞদের বলেন, প্রতিবাদের মুখে, চীন ‘বিবিসি সাংবাদিককে লাঞ্ছিত করাসহ আরও দমন করার পথ বেছে নিয়েছে।’

আরও পড়ুন : ক্যামেরুনে ভূমিধসে নিহত ১৪

তিনি আরও বলেন, ‘আমরা বুঝতে পারছি চীন আমাদের মূল্যবোধ ও স্বার্থের জন্য একটি পদ্ধতিগত চ্যালেঞ্জ তৈরি করেছে।’

সুনাক উল্লেখ করেন, চীনের সঙ্গে সম্পর্কের ‘স্বর্ণযুগ’ শেষ হয়ে গেছে। এই স্বর্ণযুগ বলতে আসলে সাবেক প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের অধীনে চীনের সঙ্গে ঘনিষ্ঠ অর্থনৈতিক সম্পর্ককে বোঝানো হয়। যদিও লন্ডন ও বেইজিংয়ের মধ্যে সম্পর্ক পরবর্তীতে আর তেমনভাবে এগোয়নি।

বৃটিশ প্রধানমন্ত্রী এটাও জোর দিয়ে বলেন, বৈশ্বিক অর্থনৈতিক স্থিতিশীলতা বা জলবায়ু পরিবর্তনের মতো বিষয়গুলোতে চীনের তাৎপর্যকেও উপেক্ষা করা যাবে না।

আরও পড়ুন : যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ১

যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া এবং জাপানসহ মিত্রদের সঙ্গে তার দেশ কাজ করবে বলেও উল্লেখ করেন তিনি।

প্রসঙ্গত, ঋষি সুনাক ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এ মাসের শুরুর দিকে ইন্দোনেশিয়ায় জি-২০ সম্মেলনে প্রথমবারের মতো দেখা করার কথা ছিল। কিন্তু পোল্যান্ডে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনার পর তা বাতিল করা হয়। সূত্র: বিবিসি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা