আন্তর্জাতিক

ফের ভূমিকম্পে কাঁপল জাপান

আন্তর্জাতিক ডেস্ক: ফের জাপানে আঘাত হেনেছে ৬.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প। কেউ হতাহত বা কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এছাড়া ফুকুশিমা পরমাণু কেন্দ্রে অস্বাভাবিক কোনো কিছু পরিলক্ষিত হয়নি বলে জানিয়েছে দেশটির সংবাদসংস্থা এনএইচ।

আরও পড়ুন: ফখরুল সাহেবদের লজ্জা নাই

বার্তাসংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়, সোমবার (১৪ নভেম্বর) ভূমিকম্পে রাজধানী টোকিও এবং অন্যান্য শহরগুলো কেঁপে উঠে। তবে ভূমিকম্পের পর কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। যখন ভূকম্পনটি আঘাত হানে তখন বুলেট ট্রেন এবং টোকিওর মেট্রো সেবা বন্ধ করে দেওয়া হয়। পরিস্থিতি স্বাভাবিক হলে এসব সেবাও আবার স্বাভাবিক হয়।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক সার্ভেও জানায়, জাপানে সোমবার বিকেলে ৬.১ মাত্রার একটি ভূমিকম্প হয়।

আরও পড়ুন: মাথাপিছু আয় বেড়ে ২ হাজার ৮২৪ ডলার

এদিকে, জাপানের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, স্থানীয় সময় বিকাল ৫.০৯ মিনিটে মিয়ে নামক স্থানে ভূপৃষ্ঠের ৩৫০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পটির সবচেয়ে শক্তিশালী কম্পন অনুভূত হয় রাজধানী টোকিও থেকে ১৩৭ কিলোমিটার উত্তরে অবস্থিত ফুকুশিমা এবং ইবার্কিতে। এ দুটি অঞ্চল ভূমিকম্পের উৎপত্তিস্থল থেকে কয়েকশ কিলোমিটার দূরে অবস্থিত।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা